চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাস্কর্য: আধুনিকতার প্রাথমিক পর্ব ও নভেরার উত্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
বক্তা ও প্যানেলিস্টরা ভাস্কর্য বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে ‘ভাস্কর্য: আধুনিকতার প্রাথমিক পর্ব ও নভেরার উত্থান’ আলোচনা অনুষ্ঠান। বাংলাদেশে ভাস্কর্যের বিকাশ ও বিবিধ চর্চার ওপর আলোকপাত করতে এ গবেষণাপত্র পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় চিত্রশালা মিলনায়তনের এই আয়োজনে আধুনিকতার নির্মাণে নভেরা আহমেদ-এর ভূমিকা এবং সমসাময়ীক ধারাসমূহের নানামুখী চর্চার একটি সার্ভে তুলে ধরা হয়।

বিকেল ৩ টায় প্রথম পর্বের আলোচনায় ‘ভাস্কর্য: আধুনিকতার প্রাথমিক পর্ব ও নভেরার উত্থান’ মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাহিত্য পত্রিকা প্রতিধ্বনির সম্পাদক কবি ও লেখক সাখাওয়াত টিপু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও গবেষক রেজাউল করিম সুমন এবং শিক্ষক, শিল্পী ও গবেষক দীপ্তি দত্ত। স্বাগত বক্তব্য প্রদান করেন চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।

আলোচনায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, “সংস্কৃতিগত এবং দর্শনগত আধুনিকতার মত অনেক দিক আছে , কিন্তু আমার কাছে সংস্কৃতিগত দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউরোপে রেঁনেসা বিপ্লব, পরবর্তীতে শিল্প বিপ্লবসহ কিছু জায়গায় পলিটিক্যাল ডেমোক্রেসির মতো ওরা যেটা তৈরী করেছে সেটা উপনিবেশের মাধ্যমে আমাদের দেশে প্রবেশ করেছে। উপনিবেশবাদ গুরুত্বপূর্ণ বিষয়, এটা ছাড়া চিন্তা করা যায় না এবং আমাদের দেশে আমরা যা পেয়েছি তা হলো ‘ভঙ্গুর আধুনিকতা’ বা ‘ফ্রাকচার মডার্নিটি’। এই আধুনিকার সাথে ইউরোপের আধুনিকতাকে মেলানোর কিছু নেই।”

মহাপরিচালক, নাট্য নির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ আরো বলেন, “আমরা যেহেতু পরাধীন ছিলাম উপনিবেশের অংশ ছিলাম, সেহেতু আমাদের কাছে রবীন্দ্রনাথসহ যে কোন ইউরোপীয় ভাবনা আসুক না কেন তা ‘ভঙ্গুর আধুনিকতা’র অংশ। ভাস্কর নভেরা আহমেদ ষাটের দশকে যে প্রশ্ন তুলেছেন, যেভাবে কাজ করছেন, তার সাথে গণঅভ্যুত্থান পরবর্তী আমরা আবার যে ইসলামের মুখোমুখি হচ্ছি, যেখানে মাজার কেন্দ্রিক অনেক ধ্যান ধারণা চালেঞ্জ করা হচ্ছে তখন আমরা সেই আধুনিকতার, ভঙ্গুর আধুনিকতার মুখোমুখি হচ্ছি। ফলে এটা খুব একটা জটিল পরিস্থিতি। সুতরাং যে সংকটগুলো- ২০২৫ সালের আধুনিকতার মুখোমুখি আমরা হচ্ছি, এই সংকটগুলো এখন যারা ভাস্কর, শিল্পী আছেন তারা কীভাবে মিমাংসা করবেন তা আমরা দেখতে চাই।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চারুকলানভেরাভাস্কর্যলিড বিনোদনশিল্পকলাসৈয়দ জামিল আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT