বিনোদন

‘আমরা আলাদা হয়ে গেছি’, বিচ্ছেদের ইঙ্গিত শিল্পার স্বামীর?

শিল্পার স্বামী ও তার নতুন জীবন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পার স্বামী ও তার নতুন জীবন নিয়ে আলোচনা, তারা একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২১ সাল থেকেই সময়টা খারাপ যাচ্ছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার। পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেপ্তার এবং জামিনে মুক্তি পাওয়ার পর বেশ কিছু দিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই সেই ছবির প্রথম ঝলকও প্রকাশ্যে এসেছে। তার আগেই এবার নিজের  টুইটার হ্যান্ডেল থেকে ইঙ্গিতপূর্ণ এক বার্তা দিলেন রাজ। জানালেন বিচ্ছেদের কথা। যার জেরে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।

টুইটে রাজ লিখেছেন, ‘‘আমরা আলাদা হয়ে গেছি। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’’ তবে স্পষ্ট করে কিছুই বলেননি রাজ। তাইতো রাজের এই বার্তার পর প্রশ্ন উঠছে, কার সঙ্গে আলাদা হওয়ার কথা বলছেন রাজ!

পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলছেন, ”আলাদা মানে? ডিভোর্স?” আরেকজন লিখেছেন, “দুঃখজনক হলেও এটি সত্যই চমকপ্রদ খবর”। যদিও অন্য একজন এটিকে “পাবলিসিটি স্টান্ট” বলে অভিহিত করেছেন।

এদিকে শিল্পা এবং রাজের ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতির জল্পনার মাঝে  মুখে কুলুপ এঁটেছেন শিল্পা। তাইতো সন্দেহের মাত্রা আরো জোড়ালো হয়েছে। রাজের এই বার্তাকে গুরুত্ব দিতে রাজি নন শিল্পার অনুরাগীরা।

সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, আসন্ন ছবি প্রচারের ফিকির হিসাবেই সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন রাজ। রাজের আসন্ন ছবির নাম ‘ইউটি৬৯’। গল্পে রাজ হাজতবাস করা একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন। অনেকের ধারণা, সেই কারণেই বিচ্ছেদের কথা জানিয়েছেন রাজ।

বিষয়:বিচ্ছেদ রাজ কুন্দ্রা শিল্পা শেঠি শিল্পা শেঠির স্বামী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…