চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
স্বেচ্ছাসেবক লীগ নেতারা শেরে বাংলার স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শনিবার ২৭ এপ্রিল সকাল ৮টায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিশিষ্ট রাজনীতিবিদ ও জননেতা একে ফজলুল হক কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নরের পদসহ বহু উঁচু রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। ‘শেরে বাংলা’ বা হক সাহেব রূপে পরিচিত আবুল কাশেম ফজলুল হক বাকেরগঞ্জ জেলার দক্ষিণাঞ্চলের বর্ধিষ্ণু গ্রাম সাটুরিয়ায় ১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। তবে তার পূর্বপুরুষদের বাড়ি ছিল বরিশাল শহর থেকে চৌদ্দ মাইল দূরে চাখার গ্রামে। তিনি ছিলেন মুহম্মদ ওয়াজিদ ও সায়িদুন্নিসা খাতুনের একমাত্র ছেলে।

প্রায় অর্ধশতক ধরে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন এক অসাধারণ বাগ্মী। ইংরেজি, বাংলা ও উর্দুতে তিনি অনর্গল বক্তৃতা করতে পারতেন। একইসাথে ইসলামি, বাঙালি ও ভারতীয় পরিচয় তার মানসকে প্রভাবিত করায় তার চিন্তা ও কর্মে পরস্পরবিরোধী উপাদান প্রকাশ পায়। পশ্চাৎপদ মুসলমান সম্প্রদায়ের উন্নয়নের কথা তাকে ভাবতে হতো, সমগ্র বাঙালি জাতির অগ্রগতির চিন্তায় তিনি ছিলেন মগ্ন।

এই মহান ব্যক্তিত্ব ১৯৬২ সালের এই দিনে ঢাকায় মৃত্যুকে বরণ করেন। শিশু একাডেমির পশ্চিম পাশে তিন নেতার মাজারের একটি হলো তার সমাধি।

ট্যাগ: বাংলার বাঘশেরে বাংলা এ কে ফজলুল হকশেরে বাংলার মৃত্যুবার্ষিকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসেই জেতানো গুলের পরের বছর রিয়ালেই থাকছেন

পরবর্তী

বহিষ্কারাদেশ তোয়াক্কা না করে উপজেলা নির্বাচনে বিএনপির বহু প্রার্থী

পরবর্তী
বাংলাদেশের উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বহিষ্কারাদেশ তোয়াক্কা না করে উপজেলা নির্বাচনে বিএনপির বহু প্রার্থী

নাম সংশোধনের জন্য প্রার্থীরা কারিগরি বোর্ডে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কারিগরি বোর্ডে নাম সংশোধন বিড়ম্বনায় কয়েকশ’ প্রার্থী

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT