চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশবিরোধী বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি শেখ পরশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
শেখ পরশের নেতৃত্বে বিএনপির বিরোধী সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন: বিএনপির রাজনীতি এদেশে নিষিদ্ধ করার দাবি করছি। ঠিক যেভাবে জামাত-শিবিরের দলীয় নিবন্ধন নির্বাচন কমিশন বাতিল করেছে। সেভাবে বিএনপির নিবন্ধনও বাতিল করার দাবি জানাচ্ছি।

শুক্রবার ২৭ আগস্ট সকালে বাড্ডা হাইস্কুল মাঠে জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে আলোচনা সভা ও অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

শেখ ফজলে শামস পরশ বলেন, কোন এক অদৃশ্য কারণে আগস্ট মাসেই বারবার রক্তের কালিমা লেপেছে স্বাধীনতাবিরোধী চক্র ও শত্রুরা। বিশ্বের বিভিন্ন দেশে কালজয়ী মহানায়কদের অনেকেরই প্রাণ দিতে হয়েছে কিংবা রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিশ্বে রাজনৈতিক হত্যাকাণ্ডের অন্যতম ভারতের মহাত্মা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, চিলির সালভাদর আলেন্দে, যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিংকন, মার্টিন লুথার কিং, জন এফ কেনেডি, মিয়ানমারের জেনারেল অং সান ও মিশরের আনোয়ার সাদাতসহ আরও অনেকে। কিন্তু এ সব হত্যাকাণ্ডের মধ্যে একাধিক কারণে যেটি সবচেয়ে বর্বরোচিত সেটি হচ্ছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড। এটি শুধু একজন রাজনৈতিক ব্যক্তির হত্যাকাণ্ড ছিল না।  স্বাধীন বাংলাদেশকে তার পরাধীনতায় ফিরিয়ে নেওয়া এবং নব্য উদ্ভাসিত ও সদ্য প্রকাশিত জাতিসত্তার পরিচয় মুছে ফেলার জন্যই ১৫ আগস্টের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

Banglabid

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা একনাগাড়ে তিনবার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনার কখনও ভোট কারচুপি করার দরকার পড়ে না। এদেশের মানুষ শেখ হাসিনাকে এমনিতেই ভোট দেয়। বিএনপি যখন ৯১তে ক্ষমতায় এসেছিল তখন ভোট কিন্তু আওয়ামী লীগ বেশি পেয়েছিল। আওয়ামী লীগ সভানেত্রী মানুষকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন বাস্তবায়ন করার যোগ্যতা রাখেন। এই যোগ্যতা শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বঙ্গবন্ধুর কন্যারই আছে।

তিনি বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, এ আগস্ট মাসেই বারবার রক্তের কালিমা লেপেছে এ খালেদা জিয়া তার শাসনামলে। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা বাংলাদেশে বিএনপির মদদে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। দেশের ৬৩ জেলার প্রেস ক্লাব, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টিসহ মোট ৫০০ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আমি আজকের এ সভার মাধ্যমে এ দেশে বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি। ঠিক যেভাবে জামায়াত-শিবিরের দলীয় নিবন্ধন নির্বাচন কমিশন বাতিল করেছে। সেভাবে বিএনপির দলীয় নিবন্ধন বাতিল করে তাদের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, খুনি জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। খুনির সন্তান খুনি হয় তার প্রমাণ তারেক জিয়া। জিয়াউর রহমান যেমন ১৫ আগস্টের বর্বরোচিত হত্যাকাণ্ডের সাথে জড়িত ঠিক তেমনি তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে সরাসরি জড়িত এবং এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। অচিরেই পলাতক খুনি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগযুবলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯৬

পরবর্তী

প্লাস্টিক বর্জ্যে ঢাকা পড়েছে রাজধানী

পরবর্তী
বিভিন্ন বয়সের তরুণরা প্লাস্টিক পরিষ্কারে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লাস্টিক বর্জ্যে ঢাকা পড়েছে রাজধানী

মাদ্রাসা ছাত্রীকে নিপীড়নের অভিযোগে ২ শিক্ষক কারাগারে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT