রাজনীতি

যুবলীগের উদ্যোগে দেশব্যাপী শেখ হাসিনার জন্মদিন পালন

গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের জন্মদিন উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারাদেশে মিলাদ মাহফিল, দোয়া ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে রাজধানীর কাঁলাচাদপুর দাখিল মাদ্রাসায় ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে হাইকোর্ট মাজার মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

কাঁলাচাদপুর দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন এবং হাইকোর্ট মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সারাদেশের প্রতিটি মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ মাহফিল দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

বিষয়:বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেখ হাসিনার ৭৭তম জন্মদিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…