বাংলাদেশ

বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ ছাড়লেন শেখ বশিরউদ্দিন

বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ ছাড়লেন শেখ বশিরউদ্দিন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ ছাড়লেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর এ পদ ছাড়েন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।’’

গত বছরের এপ্রিলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন। পরে আগস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি।

ওই সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও ছিলেন তিনি।

বিষয়:বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় শেখ বশিরউদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…