বিনোদন

আইন ভাঙলেন কার্তিক, পুলিশের ‘ফিল্মি’ বার্তা!

কার্তিক গাড়িতে বসে আছেন, পাশে ল্যাম্বোরগিনি গাড়ি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রসিদ্ধ অভিনেতা কার্তিক গাড়িতে বসে আছেন, পাশে ল্যাম্বোরগিনি গাড়ি দেখা যাচ্ছে, যা একটি বিলাসবহুল গাড়ি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান অভিনীত ছবি ‘শেহজাদা’। মুক্তির দিনেই মন্দিরে গিয়েছিলেন কার্তিক। সেখানে গিয়ে ট্রাফিক আইন ভেঙে বিপাকে পড়লেন অভিনেতা।

মুম্বাই পুলিশের অভিযোগ, ভুল জায়গায় গাড়ি পার্কিং করেছিলেন কার্তিক। নো পার্কিং এলাকায় তার বিলাসবহুল গাড়িটি রেখেছিলেন অভিনেতা। আর সেকারণে জরিমানা করেছে মুম্বাই পুলিশ।

টুইটারে মুম্বাই পুলিশের ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে কার্তিকের গাড়ির ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সমস্যা? সমস্যা হলো গাড়ি ভুল জায়গায় পার্কিং করা হয়েছে। “‘ভুল’ করেও এটা চিন্তা করবেন না যে ‘শেহজাদা’রা ট্রাফিক আইন অমান্য করতে পারেন।”

কার্তিকের ‘ভুল ভুলাইয়া টু’ এবং ‘শেহজাদা’ ছবির নাম যোগ করে ট্রাফিক পুলিশের এই পোস্ট নেটিজেনদের মন জয় করে নিয়েছে। অনেকেই পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

গাড়ির ছবি পোস্টের সময় অভিনেতার গাড়ির নম্বরটি ঢেকে দেয়া হয়েছে। পাশাপাশি কত টাকার চালান কাটা হয়েছে, সে সম্পর্কেও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:কার্তিক আরিয়ান শেহজাদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…