চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনেরাহ-তিশা-তুষিদের কাছে রাজের শর্তহীন দুঃখপ্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ৩১, মে ২০২৩
বিনোদন
A A

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ মঙ্গলবার মধ্যরাতে আপলোড করা হয় চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে। যদিও কিছুক্ষণ পরই সেগুলো মুছে দেওয়া হয়।

এ ঘটনায় দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তার শিকার হচ্ছেন সুনেরাহ, তানজিন তিশা ও তুষি। নিজের ফেসবুক থেকে ছড়ালেও এ বিষয়ে কিছুই জানেন না বলে গণমাধ্যমে মন্তব্য করেছেন রাজ। এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে বুধবার (৩১ মে) দীর্ঘ এক বিবৃতিতে নিজের অবস্থান পরিস্কার করেন ‘পরাণ’ খ্যাত এই নায়ক।

বিবৃতিতে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেন, “নিশ্চয়ই আপনাদের প্রত্যেকেরই এমন অনেক বন্ধু রয়েছে- যাদের সাথে আপনারা আভিধানিক শব্দে কথা বলেন না, একসাথে পথ চলার সময় ভবিষ্যৎ ভাবনা নিয়ে পথ চলেন না। যাদের সাথে অনেক বেফাঁস কথা বলেন, কারণ বন্ধুত্ব তো এমনই। লিঙ্গ, বর্ণ, বয়সসহ সকল সীমারেখার উপরে মানুষের বন্ধুত্ব। কিন্তু সমস্যা হয়, যখন কেউ অসৎ উদ্দেশ্যে বন্ধুত্বের মতো সম্পর্কের মাঝখানে লৈঙ্গিক পরিচয়ের সীমারেখা টেনে, ব্যাপারটাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। যখন কেউ বন্ধুদের মধ্যকার দ্বিধাহীন আড্ডার আলাপ টক অব দ্যা টাউনে পরিণত করে। আমিও তেমনই এক সমস্যায় পড়েছি।”

রাজ বলেন, ‘আমি গত কয়েকদিন যাবৎ সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত, আমার সিনেমার কিছু গল্পের স্ক্রিপ্ট রিডিং করার কথা, এইগুলা নিয়েই আমি ঠিকমতো সময় দিতে পারছি না। যখনই সময় পাচ্ছি গল্পের ভিতরে ঢুকে যাচ্ছি, তারমধ্য হঠাৎ করে কে বা কারা এসব করে আমাকে হেনস্তার শিকার করছে যা ভাবতেই আমি হতবাক হয়ে গেলাম। আমাকে নিয়ে শেষ যতদিন থেকে নানাবিধ সত্য মিথ্যার মিশ্রণে ঘটনার চাউর করছে আমি তার শুরু থেকেই নীরব ছিলাম। কিন্তু নীরবতা মানেই দুর্বলতা না।’

সুনেরাহ, তুষি ও তিশার কাছে শর্তহীন দুঃপ্রকাশ করে রাজ বিবৃতিতে উল্লেখ করেন,“আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড/অ্যাকসেস এমন কারো কাছে আছে অথবা হ্যাক করে কেউ আমার দীর্ঘকালের বন্ধু ও সহকর্মীদের সঙ্গের নিতান্ত বন্ধুত্বের আড্ডার ঘটনা লিক করে দেয়। যে বা যারা এই কাজ করেছে, তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়তো তারা সফলও হয়েছে। আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি। যারা আমার খুব ভাল বন্ধু দীর্ঘদিনের। সেই বন্ধুত্বের কোন লিঙ্গ নেই। আমার কারণে তাদের হেনস্তার শিকার হতে হলো বলে। আমার সকল শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি- বন্ধুদের আড্ডার ঘটনা নোংরা উদ্দ্যেশে স্প্রেড করে মিসলিড করা হয়েছে বলে।”

অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলে রাজ এসময় বলেন,‘বহুবার হোঁচট খেয়েই তো হাঁটতে শিখেছি! আবারও হোঁচট খেলাম। আপনাদের দোয়া ও ভালোবাসা সাথে থাকলে নিশ্চয় আরো পরিণত হবো, শিখবো অতীতের ভুল থেকে। আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন। কারণ আপনাদের সমর্থন ছাড়া একজন শরিফুল রাজ কিছুই নয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়তানজিন তিশাপরীমনিফেসবুকরাজলিড বিনোদনসিনেমাসুনেরাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

ইটালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

জুন ২৭, ২০২৬
বিশ্বব্যাংক

সার আমদানি ও জরুরি সহায়তায় বিশ্বব্যাংক দিচ্ছে ১.১ বিলিয়ন ডলার

জুন ২৭, ২০২৬

লোভ-লালসার গল্পে মঞ্চে ফিরছে ‘সুড়ঙ্গ’

জুন ২৭, ২০২৬

পাওয়া গেল নকআউটের ২৮ দল, প্রতিপক্ষ ঠিক ৯ ম্যাচের

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT