বিনোদন

‘বাবা তোমাকে অনেক মিস করছে’

ছেলের ভিডিও শেয়ার করে বললেন রাজ

বাবা ও সন্তানের হাসিমুখের ছবি, পরিবারের সুখের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা ও তার সন্তান একসাথে হাসিমুখে ছবি তুলেছেন, পরিবারের ভালোবাসা ও সুখের প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজের ছেলে রাজ্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মা চিত্রনায়িকা পরীমনি একাই সামলাচ্ছেন সবকিছু। কঠিন এই মুহূর্তে ছেলের পাশে নেই রাজ। সামাজিক মাধ্যমে জানালেন ছেলেকে অনেক মিস করছেন তিনি।

বুধবার সামাজিক মাধ্যমে রাজ্যের একটি ভিডিও শেয়ার করেছেন রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছে করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে অনেক। আম্বাকে একশ কোটি চুমু দিও’

এর আগে রবিবার (১৬ জুলাই) রাতে নিজের ফেসবুক পেজে একটি মুখাবয়বের ছবি পোস্ট করেন রাজ। ছেলের অসুস্থতায় রাজ পাশে নেই, অথচ সামাজিক মাধ্যমে অ্যাকটিভ, তা নিয়ে অভিনেতার ওপর ক্ষোভ ঝাড়েন নেটিজেনরা।

পরীমনি ও শরিফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। পরীমনির সঙ্গে শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছে না। দুজন এখন আলাদা থাকছেন। সন্তানের দায়িত্ব একাই পালন করছেন পরীমনি।

বিষয়:পরীমনি রাজ্য শরিফুল রাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…