আদালত

দুদকের আলোচিত কর্মকর্তা শরীফকে চাকরিতে পুনর্বহালে হাইকোর্টের নির্দেশ

দুদকের কর্মকর্তা শরীফের চাকরিতে পুনর্বহালের জন্য হাইকোর্টের নির্দেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদকের আলোচিত কর্মকর্তা শরীফের চাকরিতে পুনর্বহালের জন্য হাইকোর্টের নির্দেশের বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তিন বছরের আইনি লড়াই শেষে দুদক থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে পাওনা বেতন সুযোগ সুবিধা। শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের ঘটনাকে দুঃজনক বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। 

বুধবার (৯জুলাই) মহামান্য হাইকোর্ট এই রায় ঘোষণা করেন।

চাকরি ফেরত পাওয়ায় শরীফ উদ্দিন জানিয়েছেন, তিনি ন্যায়বিচার পেয়েছেন এবং দুর্নীতির বিরুদ্ধে সবসময় লড়াই চালিয়ে যাবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম কার্যালয়ে দুদকে কর্মরত থাকাবস্থায় কক্সবাজারে ভূমি অধিগ্রহণ, রোহিঙ্গাদের অবৈধভাবে ন্যাশনাল আইডি দেওয়াসহ বেশকিছু বড় দুর্নীতি মামলার তদন্ত করেন মোহাম্মদ শরীফ উদ্দিন। সেই মামলা তদন্তাধীন অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনটি বিভাগীয় মামলা করে দুদক।

২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রুল জারি করা হয়েছিল। সেই রুলের শুনানি শেষে শরীফ উদ্দিনকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করে রায় ঘোষণা করেন আদালত।

বিষয়:চাকরি ফেরত নির্দেশ শরীফ উদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…