কোমায় আছেন ওসমান হাদি

ওসমান হাদি গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, আহতের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে এখন কোমাতে আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ।
তিনি বলেন, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি বিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।
জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে ইনকিলাব মঞ্চের সদস্যরা ভিড় করছেন ও নানা শ্লোগান দিচ্ছে। চারিদিকে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






