চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরীয়তপুরের বিচারক ও দুই পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১৩, জুন ২০২৩
- সেমি লিড, আদালত
A A

ছিনতাইয়ের অভিযোগের এক মামলায় উচ্চ আদালতের জামিনাদেশ থাকার পরও আসামিদের কারাগারে পাঠানোর ঘটনায় শরীয়তপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আগামী ১৬ জুলাই তলব করেছেন হাইকোর্ট।

এছাড়া মামলার আসামিদের শারীরিক নির্যাতনের অভিযোগের ব্যাখ্যা দিতে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) রাসেল মনির ও সদ্য প্রত্যাহার হওয়া পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে একই দিন হাইকোর্টে তলব করা হয়েছে।

আর এঘটনায় পুলিশের মহাপরিদর্শক ও শরীয়তপুরের পুলিশ সুপারকে এবিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে।

আসামিদের আইনজীবীর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো.আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুজিবুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.সারওয়ার হোসেন বাপ্পী।

গত ২৩ মে দ্রুত বিচার আইনে পদ্মা সেতু দক্ষিণ থানায় একটি ছিনতাই মামলা হয়। ওই মামলায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা আহম্মেদ চোকদারকান্দি এলাকার সাদ্দাম চোকদার, বকুল চোকদারসহ নয়জনকে আসামি করা হয়। এরপর গত ২৯ মে সাদ্দাম, বকুল, সাইদুল উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে নেন। এবিষয়ে আইনজীবী মুজিবুর রহমান বলেন, গত ২৯ মে তিন আসামি ৬ সপ্তাহের জামিন দেন। পরদিন ৩০ মে আসামীদের গ্রেফতার ও মারধর করা হয় এবং আসামিদের বাবার কাছ থেকে ৭২ লাখ টাকার চেক লিখে নেয়া হয়। পরবর্তী সময়ে গত ১ জুন এদেরকে চিফ জুডিসিয়াল কোর্টে উপস্থাপন করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশশরিয়তপুরহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

জুলাই ৩০, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ২৪: ভাইয়ের নিথর দে’হ কাঁধে দুই বোনের মিছিল

জুলাই ৩০, ২০২৬

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্যাংয়ের দেশীয় নেতৃত্বে ডেভিড ইমন: পুলিশ

জুলাই ৩০, ২০২৬

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT