আন্তর্জাতিক

ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রীর সমর্থন

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎকারে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের পদত্যাগের পর নতুন করে এই দায়িত্ব পেয়েছেন গ্রান্ট শাপস। প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার সাথে সাথে গ্রান্ট শাপস ‘ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রাখার’ প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার ৩১ আগস্ট বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এদিন শাপসকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

জ্বালানি নিরাপত্তা মন্ত্রী, পরিবহন মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বসহ এক বছরেরও কম সময়ে এটি গ্রান্ট শাপসের পঞ্চম মন্ত্রী হিসেবে কাজ। বিবৃতিতে শাপস বলেন, এই দায়িত্ব তাকে ‘সম্মানিত’ করবে।

শাপস বলেন, এই দায়িত্বটি পেয়ে তিনি ‘সম্মানিত’ হয়েছেন। এছাড়াও ‘গত চার বছরে যুক্তরাজ্যের প্রতিরক্ষা এবং বৈশ্বিক নিরাপত্তায় ওয়ালেসের অবদানের’ প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর সাহসী পুরুষ ও নারীদের সাথে কাজ করার অপেক্ষায় আছি আমি, যারা আমাদের দেশের নিরাপত্তা রক্ষা করে, তাদের সাথে কাজ করতে পারবো বলে নিজেকে সম্মানিত মনে করছি।’

গ্রান্ট শাপস গত সপ্তাহে জ্বালানি মন্ত্রী হিসেবে ইউক্রেন সফর করেছিলেন। সেখানে তিনি দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহের গ্যারান্টিতে যুক্তরাজ্য সরকারের ভূমিকা তুলে ধরেন।

অন্যদিকে প্রতিরক্ষা সচিব হিসেবে চার বছর পর পরের নির্বাচনে এমপি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বেন ওয়ালেস।

তিন প্রধানমন্ত্রীর অধীনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ওয়ালেস। তিনি বলেন, ‘জীবনের যে অংশগুলোকে আমি অবহেলা করেছি সেগুলোতে বিনিয়োগ করতে এবং নতুন সুযোগ অন্বেষণ করতে’ আমি পদত্যাগ করছি। তিনি সরকারে সবচেয়ে দীর্ঘমেয়াদী মন্ত্রীদের একজন হিসেবে সংসদ ছেড়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ওয়েলস আফগানিস্তান থেকে সামরিক ব্যক্তিদের সরিয়ে নেওয়ার পাশাপাশি ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যের সামরিক অবদানের তদারকি করেছিলেন। তিনি সশস্ত্র বাহিনীর জন্য তহবিল বাড়ানোরও আহ্বান জানিয়েছিলেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…