চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারো ‘ভালো-খারাপ’ বলায় মনোযোগ দেন না শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ অপরাহ্ণ ২১, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শুভাগত হোমের সেঞ্চুরি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ড্র করলেও আলো কেড়েছেন নাজমুল হোসেন শান্ত। গলে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন টাইগার অধিনায়ক। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচনা সঙ্গী থাকা তারকা ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে প্রশংসায় ভাসছেন। অবশ্য কারো সমালোচনা কিংবা প্রশংসায় মনোযোগ নেই তার। বলেছেন, ‘কে আমাকে নিয়ে ভালো বলল, কে খারাপ, সেদিকে মনোযোগ দিই না।’

গলে আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৪৯৫ রানে থামে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ২৯৬ রানের লক্ষ্যে নেমে শ্রীলঙ্কা ৪ উইকেট ৭২ রান করলে দুই দল ড্র মেনে নিয়ে খেলা শেষ করে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানে বাংলাদেশ অধিনায়কের কাছে প্রশ্ন এসেছিল সমালোচনা ও প্রশংসা প্রসঙ্গে। জবাবে বলেছেন, ‘সমালোচনা, কথাবার্তা এগুলো তো থাকবেই। একজন প্লেয়ার হিসেবে প্রতিদিন কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি এটা গুরুত্বপূর্ণ। আমার ওয়ার্ক এথিক্স ঠিক আছে কি না, কতটুকু কষ্ট করছি, ইনটেনশন ঠিক আছে কি না এগুলো গুরুত্বপূর্ণ। আমার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করেছি, দলে অবদান রাখতে পেরে ভালো লাগছে।’

Banglabid

সমালোচনা বা প্রশংসায় মনোযোগ দেন জানিয়ে শান্ত বলেছেন, ‘সত্যি কথা বলতে গেলে কে আমাকে নিয়ে ভালো কথা বলল, কে খারাপ বলল সেদিকে ফোকাস না করে আমি চেষ্টা করি প্রতিদিন আমি কীভাবে আরও ভালো করতে পারি। কোনোদিন হয় কোনোদিন হয় না। খেলাটাই এমন। কিন্তু আসলে কে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করল বা কে করল না বা আমি আরেকটু বেশি কি ডিজার্ভ করি, না করি (এসব নিয়ে ভাবি না)।’

‘বেশি প্রত্যাশা না থাকাই ভালো। আমার ব্যাটিংটা আমি উপভোগ করছি কি না, দলের হয়ে অবদান রাখতে পারছি কি না, সেটা গুরুত্বপূর্ণ। প্রশংসা যার যার ব্যক্তিগত বিষয়, এ জায়গায় আসলে আমার বাড়তি কোনো চাওয়া নাই এবং আমি কোনো প্রত্যাশা রাখি না।’-যোগ করেন শান্ত।

গল টেস্টে ভালো করার কারণ জানিয়ে শান্ত বলেন, ‘এখানে আসার আগে ভালো প্রস্তুতি নিয়েছি। ব্যাটিংয়ে কিছু টেকনিক্যাল বিষয় বদলেছি। কারণ, আমি কন্ডিশন ও প্রতিপক্ষ নিয়ে জানতাম। আমার ওই পরিকল্পনাটা ছিল। আমি এটা এখন বলতে চাই, কারণ এখনো এক ম্যাচ বাকি। আমার ভালো পরিকল্পনা ছিল এই টেস্টের আগে। আমি খুবই পরিষ্কার ছিলাম কী করতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গল টেস্টনিশাঙ্কাবাংলাদেশ-শ্রীলঙ্কামুশফিকম্যাথুজলিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ষা ঋতুকে স্বাগত জানিয়ে জাসদের বর্ষামঙ্গল প্রীতিমিলনী অনুষ্ঠান

পরবর্তী

পান্টের রেকর্ডের দিনে ভারতের ব্যাটিং ধস, পোপের সেঞ্চুরিতে ইংলিশদের প্রতিরোধ

পরবর্তী
ইংল্যান্ডের ক্রিকেটার পোপ সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পান্টের রেকর্ডের দিনে ভারতের ব্যাটিং ধস, পোপের সেঞ্চুরিতে ইংলিশদের প্রতিরোধ

স্কুলে শিক্ষার্থীরা স্কুলে ফিরছে, শিক্ষকদের সঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহার ছুটির পর মাধ্যমিক বিদ্যালয় খুলছে আজ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT