চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কত্ব নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে কথাই হয়নি শান্তর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত সিরিজের পর সাউথ আফ্রিকা সিরিজে ভরাডুবি বাংলাদেশের। চট্টগ্রামে ইনিংস ব্যবধানে পরাজয়ে প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টিম টাইগার্স। মিরপুরে প্রথম টেস্টে পরাজয়ের পর আলোচনা ওঠে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়তে চাচ্ছেন। দ্বিতীয় টেস্ট চলাকালে আলোচনা আরও জোরাল হয়। পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, সরাসরি শান্ত’র সঙ্গে কথা বলবেন। তবে এখনও তাদের কথা হয়নি বিষয়টি নিয়ে।

চট্টগ্রাম টেস্টে ইনিংস ও ২৭৩ রানের ব্যবধানে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অধিনায়ক। বিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছে কিনা প্রসঙ্গে শান্ত বলেন, ‘এখন পর্যন্ত হয়নি। আমার এখনও সভাপতির সঙ্গে কথা হয়নি এ নিয়ে। কথা হলে আমি বা সভাপতি ক্লিয়ার একটা মেসেজ দিতে পারব। অধিনায়কত্বের বিষয়ে সভাপতি কথা বলেছেন আপনাদের সঙ্গে। এ ব্যাপারে এখানে আর কোনো মন্তব্য না করি। হয়তো ক্রিকেট বোর্ড থেকেই একটা পাবেন।’

কয়েকমাস ধরে শান্তর পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। আলোচনায় আছে, ফর্মহীনতার কারণে অধিনায়কত্ব ছেড়ে দিতে চান। শান্ত শোনালেন ভিন্ন কথা। জানালেন, ব্যাটিং করতে গিয়ে বাড়তি চাপ অনুভব হয় না তার।

‘আমার কাছে একবারও মনে হয়নি। আজকেও যখন ব্যাট করেছি, আমার মনে হয়নি আমি অধিনায়ক। অধিনায়ক তাই সবকিছু আমার একা করতে হবে এরকম কিছু না। শুধু বল দেখি আর ব্যাট করি। ব্যাটিং করতে তো সবারই ভালো লাগে। চিন্তা থাকে কীভাবে বড় রান করতে পারি।’

জানালেন অধিনায়কত্বটা উপভোগ করেন। বলেছেন, ‘বিষয়টা সবসময় বলে আসি, আগে থেকেই, বয়সভিত্তিক ক্রিকেট যখন খেলছি তখনও বলেছি এই জায়গাটা আমি খুবই উপভোগ করি। শেষ কয়েকটা সিরিজ যে করেছি, মাঠের মধ্যে অনেক উপভোগ করেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টফারুকবিসিবিলিড স্পোর্টসশান্তসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT