চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শান্তের বিদায়, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এদিকে, স্কোয়াডে যোগ দিতে পাকিস্তানের পথে সোমবার উড়াল দিয়েছেন জ্বর থেকে সেরে ওঠা লিটন দাস।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে শান্তর ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি। বলেছে, দ্রুত পুনর্বাসন শুরুর জন্য বাঁহাতি শান্ত দেশে ফিরছেন। আফগানিস্তানের বিপক্ষে চোটে পড়া তারকার এমআরআই করানোর পর হ্যামস্ট্রিংয়ের সমস্যা ধরা পড়ে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘হ্যামস্ট্রিং সমস্যার জন্য ফিল্ডিংয়ের সময় শান্ত ব্যথা অনুভবের কথা জানান। এমআরআই করানোর পর তার মাসল টিয়ারে চোট ধরা পড়ে। যার ফলে শান্ত আর টুর্নামেন্টের অংশ থাকছেন না। দেশে ফিরে দ্রুত পুনর্বাসন শুরু ও বিশ্বকাপের প্রস্তুতি নেবেন।’

Banglabid

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে শান্ত লিখেছেন, ‘এশিয়া কাপ ২০২৩-এ আমার যাত্রা এখানেই শেষ। আমি পেশির চোটে ভুগছি এবং টুর্নামেন্টে আর খেলব না। টুর্নামেন্টের বাকি অংশগুলোর জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভ কামনা রইল। শীঘ্রই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নেবো ইনশাআল্লাহ। সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ।’

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি এশিয়া কাপে দলের বিপর্যয়ের সময় ৮৯ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে পান সেঞ্চুরি, খেলেন ১০৪ রানের ঝলমলে ইনিংস।

এবারের এশিয়া কাপে শান্ত দুই ম্যাচে ৯৬.৫০ গড়ে ১৯৩ রান করেছেন। এখন পর্যন্ত টাইগার ব্যাটার আসরের সর্বাধিক রান সংগ্রাহক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩বাংলাদেশলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে চলছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ

পরবর্তী

কাউকে খুশি করার জন্য উনি এটি করেছেন: অ্যাটর্নি জেনারেল

পরবর্তী
বাংলাদেশের একজন সংবাদদাতা অফিসে বসে সংবাদ প্রস্তুত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাউকে খুশি করার জন্য উনি এটি করেছেন: অ্যাটর্নি জেনারেল

কারিনার চরিত্রের দৃশ্য, উত্তেজনাপূর্ণ সিনেমার ট্রেলার. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তেজনায় ভরপুর কারিনার ছবির ট্রেলার!

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT