চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ নিয়ে মাতামাতি করতে বারণ করলেন শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
রিশাদের ঝড়ো ইনিংস নিয়ে শান্তর প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ঘিরে প্রত্যাশার চর্চা সব দেশেই থাকে। বাংলাদেশ দলকে ঘিরে থাকা প্রত্যাশা প্রতি আসরেই অনেক উঁচুতে থাকে। কিন্তু বাস্তবতার সঙ্গে কতটা পার্থক্য সেটি স্পষ্ট করে মাঠের পারফরম্যান্স। আসছে জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপ আসর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এবার বড় প্রত্যাশা রাখতে বারণ করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রত্যাশা খেলোয়াড়দের মাঝে চাপ সৃষ্টি করে সেটিই সম্ভবত বোঝাতে চাইলেন তিনি।

মঙ্গলবার গুলশানে একটি অনুষ্ঠানে শান্ত বলেন, ‘প্রতি বছর বিশ্বকাপের আগে অনেক কথা হয়। এটা করবো, সেটা করবো। আমার একটা চাওয়া আপনাদের কাছে প্রত্যাশা অত বেশি করার দরকার নাই। প্রত্যাশা মনের ভেতরেই থাক সবার। আপনারাও জানেন বাংলাদেশ টিম কী চায়, আমরা খেলোয়াড়রাও জানি দলটাকে কত দূর নিয়ে যেতে চাই। সবাই চায় অনেক বড় কিছু করি। এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয়, আমার ব্যক্তিগতভাবে এটি ভালো লাগে না।’

‘ফলাফল যখন হবে অটোমেটিক বোঝা যাবে। আমি বলতে পারি যে টিমটা খেলবে তারা ১২০ ভাগ দেবে জেতার জন্য। এটা নিশ্চিত করেই বলতে পারি, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবে। অনেক বেশি আশা নিয়ে আমরা যাচ্ছি, প্রতি বছর অনেক, প্রত্যেকটা ম্যাচ যখন খেলি অনেক আশা নিয়েই নামি এবং আমরা যেটি পারি সেটি করারই চেষ্টা করি। প্রতি ম্যাচ জেতার জন্যই খেলবো। এবার একটু বেশি প্রত্যাশা করছি, আমার অনুরোধ এগুলো নিয়ে যেন মাতামাতি না করি।’

ট্যাগ: অধিনায়কটি-টুয়েন্টি বিশ্বকাপবাংলাদেশলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বায়ার্নের হয়ে শিরোপা জিততে চান টুখেল

পরবর্তী

বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নেবে: ওবায়দুল কাদের

পরবর্তী
বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নেবে: ওবায়দুল কাদের

নাছিমের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে দিব না: নাছিম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT