চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় দুই দিনব্যাপী শান্তি চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
শান্তি চলচ্চিত্র উৎসব ২০২০, ঢাকায় দুই দিনব্যাপী, ছবি ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

Invitation Card 14X5

সৃজনশীল তরুণ চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে সহনশীল, সংহত ও শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত হতে যাচ্ছে শান্তি চলচ্চিত্র উৎসব ২০২৩। আগামী ২৮ ও ২৯ অক্টোবর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, আগারগাঁও-এ দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে শনিবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় এই উৎসবের উদ্বোধন করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ রয়েল নরওজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন সিলজে ফাইনস ওয়ান্নেবো (Silje Fines Wannebo) ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও অ্যাক্টেভিস্ট মানজারে হাসিন মুরাদ, বিশিষ্ট অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী ও ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের সভাপতি শীপা হাফিজা ।

দুই দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে তরুণ নির্মাতাদের ৬৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রর্দশনের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় শিল্প, গণমাধ্যম, চলচ্চিত্রের ভূমিকা বিষয়ে একাধিক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হবে। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করতে উৎসবের ২য় দিনে সাতটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন চলবে সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ঢাকাস্থ রয়েল নরওয়েজিয়ান দূতাবাস সহযোগিতায়, ফিল্মস ফর পিস ফাউন্ডেশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাইভার্সিটি ফর পিস এবং ইউএনডিপি বাংলাদেশ, যৌথভাবে এ আয়োজন করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শান্তিশান্তি চলচ্চিত্র উৎসবশান্তি চলচ্চিত্র উৎসব ২০২৩সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT