চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়াল দেয়ার আগে সাকিব-ভারতকে নিয়ে যা বলে গেলেন শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রী, ব্যাগ সহ, নিরাপত্তা চেকের জন্য অপেক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে তাদের মাঠে টেস্টে হোয়াইটওয়াশের পর ভারতের বিপক্ষে সিরিজেও বাংলাদেশকে ঘিরে প্রত্যাশা বেড়েছে। গত সিরিজ থেকে মেলা আত্মবিশ্বাস ভারত সফরে দেবে বাড়তি অনুপ্রেরণা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি টেস্টেই জয় নিয়ে ফিরতে চান নাজমুল হোসেন শান্ত। উড়াল দেয়ার আগে সাকিব আল হাসানের কাছে দলের প্রত্যাশা নিয়েও বলে গেলেন টাইগার অধিনায়ক।

রোববার দুপুর ১টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে শান্তদের বহনকারী ফ্লাইট। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে। ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টটি। পরে অক্টোবরের প্রথমদিকে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল। তিনটি ভিন্ন ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো।

ভারত সহজ প্রতিপক্ষ নয়, মনে করিয়ে দিয়ে গেলেন শান্ত। বললেন, ‘ভারত সহজ প্রতিপক্ষ নয়, অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ হতে চলেছে। তবে এটা সত্য যে, পাকিস্তানে একটা ভালো সিরিজ শেষ করার পর দলের মধ্যে আত্মবিশ্বাস অর্জন হয়েছে। এমনকি পুরো দেশের মানুষই আত্মবিশ্বাসী হয়ে উঠছে।’

Banglabid

‘আসলে প্রত্যেক সিরিজই আমাদের জন্য একেকটা সুযোগ। দুটো ম্যাচই আমরা জয়ের জন্য খেলব। জয়ের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, প্রচেষ্টা গুরুত্বপূর্ণ, আমাদের লক্ষ্য থাকবে নিজেদের কাজগুলো যেন ঠিকঠাক মতো করতে পারি। আমরা যদি আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারি, অবশ্যই ভালো ফল আসবে। তবে সিরিজটা আসলেই অনেক চ্যালেঞ্জিং হতে চলেছে।’

সবশেষ ভারত সফরে বাংলাদেশের ৪০ উইকেটের ৩৫টিই তুলে নিয়েছিল ভারতের পেসারবাহিনী। এবার ভারত কোন কৌশলে এগোতে পারে সেটিতে শান্ত বলে গেলেন, ‘আসলে ভারত বা ওই টিম কী চিন্তা করছে সেটা তো আমি বলতে পারব না। তবে যেটা বলছেন, আমাদের স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছে। তবে এটা সত্য যে যদি ওই দলের সঙ্গে তুলনা করেন, অভিজ্ঞতার দিক থেকে আমাদের দলের পেসাররা কিন্তু তুলনামূলক পিছিয়ে আছে। স্কিলের দিক থেকে হয়তো আমরা কাছাকাছি। তবে অভিজ্ঞতার দিক থেকে ওই দলটাকে একটু এগিয়ে রাখবো।’

‘কিন্তু স্পিন বোলিংয়ে আমাদের বোলারদের ভালো অভিজ্ঞতা রয়েছে। যেকোনো কন্ডিশনে তাদের বল করার সক্ষমতা রয়েছে। তবে এতটুকু বলতে পারি পেসার-স্পিনার-ব্যাটার, যারা খেলবেন এই সিরিজে, সবাই নিজেদের শতভাগ দেবেন। বিশ্বাস করি পাঁচদিন যদি আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারি, রোমাঞ্চকর একটি ম্যাচ হবে।’

Reneta

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে’র হয়ে বল হাতে দারুণ করেছেন সাকিব আল হাসান। গত সপ্তাহে দুই ইনিংস মিলিয়ে নেন ৯ উইকেট। তবে ব্যাট হাতে নামের সুবিচার করতে পারেননি টাইগার অলরাউন্ডার। প্রথম ইনিংসে ১২ রান করে দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফেরেন। ব্যাটারদের ব্যর্থতায় সমারসেটের কাছে সাকিবের দলও হেরেছে ১১১ রানে। জাতীয় দলের সঙ্গে অনুশীলনে না থাকলেও ইংল্যান্ডে কাউন্টি খেলে ভালোভাবেই অনুশীলন সেরেছেন সাকিব, বলছেন শান্ত।

সাকিবের প্রস্তুতি নিয়ে বললেন, ‘সবসময়ের মতোই। আগে যেমন প্রত্যাশা ছিল, এখনো হয়তো তেমনটাই আছে। খুবই ভালো, আমার মনে হয় ওনার প্রস্তুতিটা ভালোই হয়েছে। যদিও ব্যাটিংয়ে খুব বেশি রান পাননি। তবে উনি খুব ভালোভাবে প্রস্তুতি সেরেছেন, আশা করছি এই সিরিজে খুবই ভালো করবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেন্নাইটেস্ট চ্যাম্পিয়নশিপবাংলাদেশভারতলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বান্দরবানে শিশু ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

পরবর্তী

মুদি দোকানি সায়েদ হত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর

পরবর্তী
শেখ হাসিনা শুনছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুদি দোকানি সায়েদ হত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর

আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়া শিল্পাঞ্চলে খুলেছে সকল পোশাক কারখানা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT