চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ শেষে অধিনায়কত্ব থেকে সরে যেতে চাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। মূলত নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

গত কয়েক মাস ধরে ব্যাট হাতে বেশ ভুগছেন শান্ত। তাই নিজের পারফরম্যান্সে উন্নতি করতে নিজের ওপর থেকে নেতৃত্বের চাপ সরাতে চান তিনি। এ কারণেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যা ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন শান্ত।

ক্রিকবাজ বলছে, বিসিবির বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা শান্তকে অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলেছেন। তবে তিনি রাজী হননি। তিন ফরম্যাট থেকেই সরে দাঁড়াতে চাচ্ছেন। তবে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোর্ড।

মিরপুর টেস্টে প্রোটিয়াদের কাছে ৭ উইকেটে পরাজয়ের পর বোর্ড কর্মকর্তাদের কাছে অধিনায়কত্ব ছাড়ার বার্তা দিয়েছেন শান্ত। তবে বোর্ড সভাপতি ফারুক আহমেদ দেশে না থাকায় বিসিবি এখনও বিষয়টি নিয়ে আলোচনা করেনি। তিনি ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত নিবে বোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগার্সবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধর্মের নামে সন্ত্রাসবাদকে সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই ১, ২০২৬

আমি নিশ্চিত মেসি আরও গোল করবে, শুধু ফাইনালের দিকেই মনোযোগ দিচ্ছি

জুলাই ১, ২০২৬

রণবীরের সবচেয়ে ব্যয়বহুল মিশন হতে যাচ্ছে ‘প্রলয়’!

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্ণফুলীতে নৌযানে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে নিহত ২

জুলাই ১, ২০২৬

হামে নতুন আক্রান্ত ও মৃত্যু কমছে, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT