ক্রিকেট

সাকিবকে নিয়ে যা বললেন শান্ত

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে খেলা শেষে উল্লাস প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তান সিরিজ শেষে দেশে না ফিরে ইংল্যান্ডে যান সাকিব আল হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে’র হয়ে একটি চারদিনের ম্যাচ খেলেন সমারসেটের বিপক্ষে। ম্যাচ শেষে ভারতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার। কাউন্টিতে খেলে আসাটা সাকিবের জন্য বড় প্রস্তুতি বলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় গড়াবে লড়াই। আগেরদিন সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে এমনটা বলেন টাইগার অধিনায়ক।

‘সাকিব ভাই এসেছেন, দলের সাথে যোগ দিয়েছেন। প্রস্তুতি অবশ্যই, তিনি একটা ম্যাচ খেলে এসেছেন কাউন্টিতে। অবশ্যই ভালো প্রস্তুতি। আজকে এখানে অনুশীলন করবেন।’

কাউন্টিতে বল হাতে সমারসেটের বিপক্ষে দুই ইনিংসে ৯ উইকেট নিয়েছেন সাকিব। প্রথম ইনিংসে ৪ শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। ব্যাটে দুই ইনিংসেই অবশ্য আলো ছড়াতে পারেননি।

বিষয়:বাংলাদেশ-ভারত শান্ত সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…