চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির প্রথম দিনে কত আয় করল রণবীরের ‘শমশেরা’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২২
বিনোদন
A A

শুক্রবার (২২ জুলাই) মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত যশ রাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত ছবি ‘শমশেরা’। মুক্তির আগে থেকেই বেশ আলোচনায় ছিল ছবিটি। তবে আয়ের দিক থেকে প্রথম দিন বক্স অফিসে ট্রেড বিশেষজ্ঞদের প্রত্যাশানুযায়ী আয় করতে পারেনি ছবিটি।

ট্রেড বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, মুক্তির প্রথম দিনে ‘শমশেরা’র আয় দাড়াবে ১২-১৪ কোটি রুপি। তবে প্রত্যাশার তুলনায় ছবিটির আয় কিছুটা কমে ১০.২৫ কোটি রুপি দাড়িয়েছে। যা চলতি বছর মুক্তি প্রাপ্ত ছবিগুলোর প্রথম দিনের আয়ের দিক থেকে ৫ম স্থানে অবস্থান করছে।

মুক্তির প্রায় এক মাস আগে থেকে সিনেমাটির প্রচারণা করেছেন নির্মাতারা। বিশেষ করে ট্রেলার প্রকাশকে কেন্দ্র করে সিনেমাটির প্রধান তারকারা ভারতের বিভিন্ন শহর ঘুরে বেড়িয়েছেন। ফলে বক্স অফিসে শুরুর আয়টা আশানুরূপ না হওয়ায় কিছুটা হতাশ সংশ্লিষ্টরা।

তবে বিশাল পরিসরে মুক্তির পাশাপাশি প্রচারণার কারনে শহর কেন্দিক মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি বাবদ ২ কোটি রুপি আয় করেছে। তবে একক স্ক্রিনে অগ্রিম টিকেট বিক্রি আশাব্যঞ্জক নয় বলে জানা গেছে।

বিশ্বব্যাপী ৫ হাজার ৫৫০ প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত ‘শমশেরা’ ছবিটির বাজেট মোট ১৫০ কোটি রুপি। যার ভেতর রণবীরই নাকি ছবিটিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি রুপি। এছাড়াও সঞ্জয় দত্ত ও বাণী কাপুর পারিশ্রমিক নিয়েছেন যথাক্রমে ১০ ও ২ কোটি রুপি।

১৮০০ সালের পটভূমিতে ডাকাতদের ওপর এই ছবির গল্প। ছবিতে রণবীরের বিদ্রোহী মিশন যাত্রায় বাণী কাপুর একজন সহযাত্রীর ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও ছবিটিতে খল চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ছবিটি পরিচালনা করছেন পরিচালক করণ মালহোত্রা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বক্স অফিসবানী কাপুররণবীর কাপুরশমশেরাসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড ম্যাচের আগে পানামা দলে দুই সতীর্থের হাতাহাতি

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনীতে পিকআপ-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপেছে ভারতও

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আবরার ফাহাদ নামে বুয়েটে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব’

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT