চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিজদা দিতে সমস্যা হলে ভারতে থাকতাম না: শামি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আক্ষরিক অর্থেই ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে ঝড় তুলেছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। প্রথম চার ম্যাচে না খেলেও বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেন। উত্তরপ্রদেশের ৩৩ বর্ষী তারকা তিন ম্যাচে তুলে নেন ৫ বা ততোধিক উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে তার এক ভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল আলোড়ন। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন শামি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেট পাওয়ার পর মাটিতে হাঁটু গেড়ে বসেছিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে তার সেই ভঙ্গির ভিন্ন ব্যাখ্যা দাঁড় করান।

পাকিস্তান থেকে এমন এক পোস্টে বলা হয়েছিল, ‘মোহাম্মদ শামি একজন ভারতীয় মুসলিম। সে সিজদা দিতে চেয়েছিল। কিন্তু ভারতে এমনটা করতে ভয় পায়।’ এক সাক্ষাৎকারে শামি পরিষ্কারভাবেই দিয়েছেন সেই ঘটনার প্রকৃত ব্যাখ্যা।

‘কেউ সিজদা করতে চাইলে কে বাধা দেবে? আপনাদের কাউকে ধর্ম পালনে আমি বাধা দেবো না। আমি ধর্ম পালনে আপনাদের কাউকে বাধা দেবো না। আমাকে যদি সিজদা করতেই হয়, আমি করব। সমস্যা কী? গর্ব সহকারেই বলি যে, আমি মুসলিম। আমি একজন ভারতীয়। গর্বের সাথেই বলি, আমি একজন ভারতীয়।’

‘যদি আমার সমস্যা থাকত, আমি ভারতে থাকতাম না। যদি আমাকে সিজদার জন্য কারোর অনুমতি নেয়ার প্রয়োজন হয়, তবে আমি এখানে কেন থাকব? আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইসব মন্তব্য দেখেছি। আমি কি কখনো মাঠে সিজদা করেছি? আমি এর আগেও পাঁচ উইকেট নিয়েছি। কিন্তু আমি কি কখনো মাঠে সিজদা করেছি? আমাকে যদি সিজদা করতে হয়, কোথায় করতে হবে বলুন। আমি সিজদা করব।’

মাটিতে হাঁটু গেড়ে বসার মূল কারণটি খোলাসা করেছেন ডানহাতি পেসার। অপ্রয়োজনীয় বিতর্ক তৈরির চেষ্টা করা মানুষদের এড়িয়ে চলা উচিৎ বলেও অভিমত তার।

Reneta

‘আমি ভারতের প্রতিটা মঞ্চে এমনটা করব। কেউ আমাকে আটকাতে পারবে না। এই লোকেরা অশান্তি সৃষ্টির চেষ্টা করে। তারা আমার বা আপনার সাথে নেই। তারা কাউকে ভালোবাসে না। তাদের শুধু বিষয়বস্তু দরকার। আমি যেমন ছিলাম, তেমনি হাঁটু গেড়ে বসেছিলাম। আমি ক্লান্ত ছিলাম। লোকেরা অঙ্গভঙ্গি ভিন্নভাবে নিয়েছে।’

মোহাম্মদ শামি চোট থেকে সেরে ওঠার জন্য বর্তমানে চিকিৎসাধীন আছেন। ২৬ ডিসেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য ক্রীড়াক্ষেত্রে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা অর্জুন পুরস্কার পাওয়ার দৌড়ে আছেন শামি। ১৯৬১ সালে অর্জুন পুরস্কার চালু হয়। পুরস্কার হিসেবে দেয়া হয় অর্জুনের একটি ব্রোঞ্জমূর্তি, একটি মানপত্র ও ১৫ লাখ রুপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ভারতলিড স্পোর্টসশামিসিজদা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT