চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বিজয়ীর একের ৪২, আরেকের ২০ ধাপ উন্নতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

তাসমানপাড়ে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ এবং এশিয়ায় ভারত-ইংল্যান্ডের টেস্ট শুরু হয়েছিল একইদিনে, ২৫ জানুয়ারি। দুই টেস্টে উইন্ডিজ ও ইংল্যান্ডের জয় এসেছে প্রায় একই সময় চতুর্থ দিনে, স্বাগতিকদের হারিয়ে। অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দিয়েছেন ক্যারিবীয় ডানহাতি পেসার শামার জোসেফ। ব্যাটিংয়ে ভারতকে একাই নাচিয়েছেন থ্রি লায়ন্সদের ডানহাতি ব্যাটার অলি পোপ। সাদা পোশাকে র‌্যাঙ্কিংয়ে হাতেনাতে ফলও পেলেন তারা, একজনের ৪২ ও আরেকজনের ২০ ধাপ উন্নতি হয়েছে।

দুম্যাচের সিরিজে প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে দলকে জেতানোর সাথে ম্যাচসেরা ও সিরিজসেরা হন ২৪ বর্ষী শামার জোসেফ। ১৩ উইকেটের পাশাপাশি অভিষেকের প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে বোলিংয়ে একলাফে ৪২ ধাপ এগিয়েছেন এ পেসার। তার অবস্থান বর্তমানে ৫১তে।

টেস্ট বোলিংয়ে শীর্ষ ধরে রেখেছেন যথারীতি ভারতের অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। একধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা। সিরিজ ড্র করা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একধাপ নিচে নেমে তিনে গেছেন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্পিনে নেতৃত্ব দিয়ে ৪ উইকেট নেয়া জো রুট এগিয়েছেন ৮ ধাপ, তার অবস্থান ৫৪তে।

ভারতকে ঘরের মাটিতে সিরিজের প্রথম টেস্টে হারানোর অন্যতম কারিগর অলি পোপ। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৯৬ করা পোপ র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন, এগিয়েছেন ২০ ধাপ। বর্তমানে আছেন ১৫তে। সবশেষ খেলা ১৯৬ রান দেশের বাইরে পোপের ক্যারিয়ারসেরা ইনিংস। এটি ইংল্যান্ডের চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রানও। প্রথম ইনিংসে হাল ধরে রেখে সর্বোচ্চ ৭০ করা অধিনায়ক বেন স্টোকস এগিয়েছেন একধাপ।

টেস্ট ব্যাটিংয়ে যথারীতি শীর্ষ ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ডানহাতি কেন উইলিয়ামসন। দুইয়ে থাকা রুট এবং তিনে থাকা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের জায়গা অপরিবর্তিত রয়েছে। সেরা দশে পাঁচ ধাপ এগিয়েছেন পাকিস্তানের বাবর আজম এবং ছয় ধাপ পিছিয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনঅস্ট্রেলিয়াইংল্যান্ডউইলিয়ামসনওয়েস্ট ইন্ডিজপোপভারতরুটলিড স্পোর্টসশামারস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জুন ২১, ২০২৬

হাইড্রেশন বিরতি, লাভের চেয়ে ক্ষতি বেশি: উরুগুয়ে কোচ

জুন ২১, ২০২৬

২০২৬ বিশ্বকাপের ১৩ তারকা, যাদের বাবারাও খেলেছিলেন বিশ্বকাপ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা

জুন ২১, ২০২৬

সৌদি আরবের বিপক্ষে স্পেনের একাদশে কারা?

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT