চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নায়িকা নিয়ে ঢাকায় শুরু শাকিবের ‘রাজকুমার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
শাকিব খান ও নায়িকা একসঙ্গে পার্টিতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘রাজকুমার’র শুটিং করতে তিনদিন আগে ঢাকায় এসেছেন তিনি। মঙ্গলবার সকাল থেকে শাকিবের সঙ্গে কোর্টনি কফি শুটিং করছেন।

ছবিটি পরিচালনা করছেন ‘প্রিয়তমা’ খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে ঢাকায় শুটিং করছেন। এরপর গাজীপুর এবং মানিকগঞ্জে ছোট দুটি লটের শুটিং করে যাবেন পাবনাতে। ডিসেম্বর জুড়ে দেশের অংশে কাজ শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে যাবেন আমেরিকায়।

আগামীর বছর রোজার ঈদে মুক্তি পাবে ‘রাজকুমার’। হিমেল বলেন, এর গল্প এবং চিত্রনাট্য আমার। আমি জানি এর মধ্যে কী কী এলিমেন্টস আছে। ‘প্রিয়তমা’র চেয়ে গল্প এবং নির্মাণে ‘সো ফার বেটার’ ছবি হবে এবং আমি বিশ্বাস করি, প্রশংসা ও ব্যবসায়িক সাফল্যে প্রিয়তমাকে ছাড়াতে পারবো।

Banglabid

গেল বছর জন্মদিনে যুক্তরাষ্ট্র থেকে ‘রাজকুমার’র ঘোষণা দেন শাকিব খান। পরিচালক জানান, গল্পের চাহিদা অনুযায়ী মার্কিন অভিনেত্রী নেয়া হয়েছে, যে একটু একটু বাংলা বলতে পারবে। ছবির নায়িকা খুঁজতে গিয়ে নিউ ইয়র্কের একটি কাস্টিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ হয় কোর্টনি কফির সঙ্গে।

‘রাজকুমার’র নায়িকা হওয়ার জন্য ৮৬ জন আগ্রহ দেখান। তাদের প্রোফাইল দেখে প্রাথমিকভাবে ৪০জনকে অডিশনের জন্য ডাকা হয়। প্রাথমিক বাছাইয়ে থাকা ৪০ জন থেকে আবার অডিশনের মাধ্যমে ১০জনকে রাখা হয়। সেই ১০জনের মধ্যে আবার টপ থ্রি’র নির্বাচন করা হয়।

পরে গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিনয়, লুক, ডান্স সবকিছু যাচাই-বাছাই করে শেষ পর্যন্ত ‘রাজকুমার’ ছবির নায়িকা হিসেবে বাদামি চোখের স্বর্ণকেশরী কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়।

Reneta

জানা যায়, কোর্টনির জন্ম বেড়ে ওঠা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট।

‘রাজকুমার’ প্রযোজনা করছেন আরশাদ আদনান। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে রাজকুমার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাকে এই কোর্টনি কফিকোর্টনিকোর্টনি কফিঢাকামার্কিন নায়িকারাজকুমারলিড বিনোদনশাকিবশাকিব খানহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT