ক্রিকেট

অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবারের বোর্ড সভায়

বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ক্রিকেটার মাঠে আলোচনা করছে, একজন অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাটিংয়ে মনোযোগী হতে টেস্টের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মুমিনুল হক। যদিও এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাতে সম্মতি দেয়নি। বৃহস্পতিবারের কার্যনিবাহী কমিটির সভায় এটি নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ।

অফফর্মে থাকার পরও টেস্টে মুমিনুলের নেতৃত্ব নিয়ে দুশ্চিন্তায় ছিল না বিসিবি। তাকে সরানোর মতো কোনো ভাবনাও ছিল না। ওয়েস্ট ইন্ডিজ সফরে মুমিনুলকে অধিনায়ক করেই ঘোষণা করা হয়েছে স্কোয়াড।

কিন্তু মুমিনুলের বুধবারের বিবৃতির পর বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করতে হচ্ছে বিসিবিকে। কী করলে দেশের ক্রিকেটের ভালো সে পথেই হাঁটবে বোর্ড। সেরকমই বলেছেন বিসিবির এই পরিচালক।

তিনি বলেছেন, মুমিনুলকে কোনো ধরনের চাপ দেয়া হয়নি। সে ব্যাটিং ফোকাস করতে নিজেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

গুঞ্জন রয়েছে সাকিব আল হাসান ফিরতে পারেন নেতৃত্বে। তবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না বোর্ড সভার আগে। একটি সূত্রে খবর, মুমিনুলকে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেতৃত্ব দিতে অনুরোধ করা হতে পারে বোর্ড থেকে।

কেননা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সায় নেই এ মুহূর্তে অধিনায়ক বদলের। সেটি মুমিনুলকে গতকাল বলেছেনও তিনি। মুমিনুলের অধিনায়ক অধ্যায়ের সমাপ্তি- এ কথা বোর্ড সভার আগে তাই বলা যাচ্ছে না।

বোর্ড সভায় অবকাঠামোগত উন্নয়নের জন্য মাঠ ক্রয়, আসন্ন এজিএম, আঞ্চলিক ক্রিকেটসহ আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ তানভীর আহমেদ নাজমুল হাসান বাংলাদেশ ক্রিকেট বিসিবি মুমিনুল হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…