চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি’ হয়ে মাঠ মাতালেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুরে অনুশীলনে এসে ফুটবল হাতে ড্রেসিংরুম থেকে বের হলেন সাকিব আল হাসান। বলে কয়েকটা কিক মেরে থামলেন। ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে দীর্ঘ আলাপ চলল। পরে আলোচনায় যোগ দিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। বাকি খেলোয়াড়রাও ততক্ষণে ওয়ার্মআপের জন্য প্রস্তুত। মাঠের দুই পাশে স্টাম্প দিয়ে বানানো হলো মিনি গোলবার, ফুটবল ম্যাচের আয়োজন।

ব্যাট-বলের অনুশীলনের আগে গা গরমের জন্য ফুটবল খেলা জাতীয় ক্রিকেট দলের পুরনো রীতি। নিছক সেই খেলাটিকেই রোমাঞ্চকর করে তুললেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের অনুশীলন জার্সি খুলে গায়ে জড়ালেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। সংখ্যার উপরে ছোট্ট করে লেখা মেসি।

ক্রিকেট দলের বাকি আর্জেন্টাইন সমর্থকরা করতালি দিয়ে স্বাগত জানালেন মেসির জার্সিতে নামা সাকিবকে। শের-ই-বাংলা স্টেডিয়ামে খানিক সময়ের জন্য দেখা গেল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে! যদিও জিততে পারেনি সাকিবের দল। নিজেদের মধ্যে ২০ মিনিট দৈর্ঘ্যের ম্যাচটি গোলশুণ্য ড্র হয়েছে।

সাকিবের আর্জেন্টিনা প্রীতি এবং মেসির প্রতি প্রবল অনুরাগ-অনেকেরই জানা। ৩৬ বছরের খরা ঘুচিয়ে প্রিয় দলের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোববার রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন টাইগার ক্রিকেট তারকা।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রোমাঞ্চে সাকিব ডুবে আছেন এখনো। ভারতের বিপক্ষে মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে প্রানবন্ত মেজাজে পাওয়া গেল বাংলাদেশ অধিনায়ককে। তবে চোটের কারণে অনুশীলনে তার বোলিং করতে না পারা দুঃসংবাদই বটে। ইনডোরে ব্যাট হাতে ঘাম ঝরিয়েছেন। শুধু ব্যাটার হিসেবে খেলতে পারেন শেষ ম্যাচটি।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২২ ফুটবল বিশ্বকাপমিরপুরলিওনেল মেসিলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমার আভাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT