চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

সাকিবকে কেন ভোট দেবেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের একজন যুবক শুভেচ্ছা জানাচ্ছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান দীর্ঘদিন জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন, দিচ্ছেন। যেটা অল্প কিছু নির্বাচিত খেলোয়াড়ের একটি দল নিয়ে লড়াই। এবার দাঁড়িয়েছেন জাতীয় নির্বাচনে। নানা বয়সী, নানাবিধ মানুষকে নিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার লড়াই। যে কাজে একেকজনের একেক ধরনের প্রার্থী পছন্দ-অপছন্দ। ৩৬ বর্ষী সাকিবকে যেমন নিঃস্বার্থ ভালোবাসার মানুষের অভাব নেই, তেমনি অভাব নেই সমালোচকেরও। সবাইকে নিয়েই চলতে হবে সাকিবকে, লাগবে সবারই ভোট। কিন্তু কেন সকলে সাকিবকেই ভোট দেবেন?

বিশ্বব্যাপী বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড সাকিব, সঙ্গে আছে জনপ্রিয়তা। তা দিয়ে তিনি কি ভোটের লড়াইয়ে সর্ব সাধারণের মনে সাড়া ফেলতে পারবেন? চ্যানেল আই ভবনে এক আলাপচারিতায় সে প্রশ্নের খোলাখুলি উত্তর দিয়েছেন ৩৬ বর্ষী সাকিব।

কেন সাকিবকে জনগণ ভোট দেবেন, বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নে তিনি হেসে বলেছেন, ‘কেন সাকিবকে ভোট দেবে না (হাসি)? বিশেষ পরিকল্পনা বলতে সমষ্টিগতভাবে একটা পরিবর্তন আনতে চাই, যেটা আমি আগেও বলেছি। আমাদের বাংলাদেশে এখন বেশ কয়েকটি জেলা আছে, যারা উন্নতির দিক থেকে উদাহরণ সৃষ্টি করেছে। সেই জেলাগুলো থেকে অনেককিছু শিক্ষা নেয়ার আছে। আর আমি মনে করি মাগুরায় কাজ করার অনেক সুযোগ আছে। তবে আমি বলব না যে মাগুরায় আগে কোনো কাজ হয়নি।’

Banglabid

‘আগে যারা ছিলেন, তারাও অনেক কাজ করেছেন। ভবিষ্যতে যে আসবেন, তিনিও কাজ করবেন। কিন্তু কথা হচ্ছে এখানে আমি কতটা বেশি কাজ করি, করতে পারি। উন্নতি তো সবারই হয়, কারো ৫%, ১০% বা ১৫%, আমি কত বেশি ইমপ্রুভ করতে পারি সেটা হচ্ছে আমার চ্যালেঞ্জ।’

ক্রিকেট মঞ্চ থেকে নির্বাচন, এই পরিবর্তন আপনার পরিবার কীভাবে নিচ্ছে? এমন প্রশ্নে বিশ্বসেরা অলরাউন্ডার জানান, ‘দেখুন, জিনিসটা কখনোই পরিবর্তন হয়নি। জিনিসটা হচ্ছে আমাকে যে অবস্থায় যখন যেভাবে চলতে হচ্ছে, আমি সেভাবে চলছি। আমার ক্রিকেটের জীবনে আমাকে যেভাবে চলতে হয়েছে, আমি সেভাবে চলার চেষ্টা করেছি।’

‘আর রাজনীতি, এ ব্যাপারে আপনি যেটা বলছেন, আমি তো মাগুরাতে ছোট সময় থেকেই বড় হয়েছি। মাগুরাতে একটা নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকেই আমি এসেছি। এখানের মোটামুটি সবকিছুই জানি। মাঠের ধান কাটা থেকে শুরু করে মরিচ তোলা, ফজরের নামাজের পর সবগুলো করার অভ্যাসই আমার আছে।’

Reneta

এরপর নিজের ছোটবেলার অভিজ্ঞতা বলতে থাকেন সাকিব, ‘আমার হাতে এই কাটা দেখতে পাচ্ছেন? এগুলো সেই সব কাঁচি থেকেই হয়েছে। মাড়াই করা, গরু দিয়ে হাল চাষ, গোবরের মধ্যে পা পড়া, টেনিস বলে খেলা, সবই অভ্যাস আছে। কতবার যে শামুকে পা কেটেছে, সেগুলো আমার নিজের জানা নেই। কতবার যে টিটেনাস এর টিকা নিতে হয়েছে। তাই স্বাভাবিকভাবে বলতে গেলে এই জিনিসগুলোর যে অভ্যাস নেই তা না। তবে হ্যাঁ, ক্রিকেটে যেহেতু ছিলাম, স্বাভাবিকভাবে অত মানুষের সাথে দেখা করার সুযোগ হয়নি, কথা বলারও সুযোগ হয় না, কিংবা করার প্রয়োজনও হয় না। তবে হ্যাঁ, এখন যে প্রফেশন সেখানে করা উচিত, করা দরকার বা করা প্রয়োজন এবং আমি সেটাই করব।’

সোমবার আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মাগুরা-১ আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব প্রত্যাশামতো পেয়েছেন নৌকা প্রতীকই। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন টাইগার অধিনায়ক। এরআগে তিনটি আসনে মনোনয়ন কেনা টাইগারদের বিশ্বসেরা তারকা ২৬ নভেম্বর মাগুরা-১ আসন থেকে নৌকার মাঝি হওয়ার অনুমতি পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগক্রিকেটজাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশবিসিবিমাগুরালিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT