চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের নেতৃত্বে ভালো করার আশায় লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, হাসিমুখে একে অপরের সাথে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল সরে দাঁড়ানোয় টাইগারদের ওয়ানডের নেতার জায়গাটি ফাঁকা হয়ে পড়েছিল। সাকিব আল হাসান পূরণ করতে চলেছেন তা। এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন দেশসেরা অলরাউন্ডার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ঘোষণার পর সাকিবের নেতৃত্বে ভালো করার আশায় দেশের অন্যতম ওপেনার লিটন কুমার দাস।

শুক্রবার বিসিবি সভাপতি গুলশানে তার বাসভবনে এমনটা জানান। এর কিছুসময় পর লিটন কুমার দাস তার ফেসবুক পেজে সাকিবকে অভিনন্দন জানান। লিখেছেন, ‘অভিনন্দন সাকিব ভাই। আশা করি, আপনার নেতৃত্বে সামনের টুর্নামেন্টগুলোতে আমরা আমাদের সেরাটা দিতে পারব।’

জাতীয় দলের আরেক ক্রিকেটার রুবেল হোসেনও সাকিবকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘বাংলাদেশের এশিয়া কাপ ও বিশ্বকাপের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। স্বপ্ন দেখতে দোষ কোথায়, বিশ্বকাপের ট্রফিটা উঠুক সাকিবের হাতে। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব।’

Banglabid

টাইগার অলরাউন্ডার ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে ৪৯টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। এরমধ্যে অধিনায়ক হিসেবে ২২টি ম্যাচে জয়ের স্বাদ পান। নিয়মিত চোটের সঙ্গে লড়াই করতে থাকা মাশরাফী বিন মোর্ত্তজার পরিবর্তে দায়িত্ব পালন করেছিলেন সেসময়।

সাকিবের অধিনায়কত্বে ঘরের মাটিতে ২০১১ বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। সেবছরের আগস্টে জিম্বাবুয়ে সফরের পর তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়। পরে ২০১৫ সালে দুটি ও ২০১৭ সালে একটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন।

এবার আবারও ওয়ানডেতে দায়িত্ব পেলেন টেস্ট ও টি-টুয়েন্টি দলের নেতৃত্ব চালিয়ে যাওয়া ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। সাকিব এপর্যন্ত ১৯টি টেস্ট এবং ৩৯টি টি-টুয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩পাপনবাংলাদেশবিসিবিলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ বিশ্বের খেলার মধ্যে পড়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

তিন বোর্ডে পেছাল এইচএসসি পরীক্ষা

পরবর্তী
পড়ুয়া শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন বোর্ডে পেছাল এইচএসসি পরীক্ষা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে সরকারকে আর খেলতে দেওয়া হবে না: মির্জা ফখরুল

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT