চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ও বিরাট কোহলি ক্রিকেট মাঠে একসঙ্গে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানপুরেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন সাকিব আল হাসান, প্রশ্ন থেকে যাচ্ছে এমনটাই। মিরপুরে আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে সাদা পোশাকের ক্যারিয়ারে ইতি টানতে চেয়েছিলেন। তবে টাইগার অলরাউন্ডারের সেই আশা পূর্ণ হওয়া এখন জটিলই বটে। যদিও বা, মিরপুরে খেলার ‍সুযোগ মেলে তবে বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট এটি। আর তাইতো বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারকে ‘ট্রিবিউট’ জানালেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি।

কানপুর টেস্টের প্রায় আড়াই দিন বৃষ্টিতে ভেস্তে গেলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের ভরাডুবিতে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে টিম টাইগার্স। ম্যাচ শেষে সাকিবকে নিজের অটোগ্রাফ সংবলিত একটি ব্যাট উপহার দিয়েছেন কোহলি।

কানপুর টেস্টের আগে টি-টুয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। নিরাপত্তার নিশ্চয়তার শর্ত দিয়ে প্রোটিয়াদের বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলতে চেয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেই ইচ্ছে পূর্ণ হওয়ার সম্ভাবনা ঝুলে গেছে।

Banglabid

গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে পতিত আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি হত্যা মামলায় সাকিবকে আসামী করা হয়েছে। বিষয়টি মাথায় রেখে তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলাকালীন নিরাপত্তা এবং ম্যাচ শেষে দেশের বাইরে ফেরার নিশ্চয়তা চেয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ তখন বিষয়টি নিজেদের এখতিয়ারে নেই বলেছেন। সরকার বিষয়টি দেখবে বলে জানিয়েছেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার নিরাপত্তা নিশ্চিতের জন্য শর্ত জুড়ে দেন। সাকিবকে রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরকানপুর টেস্টকোহলিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচ্ছেদের পরে বেহিসাবি খরচে ‘সুখ’ খুঁজছেন জেনিফার

পরবর্তী

ডেঙ্গু ও জিকা ভাইরাস নিয়ন্ত্রণে দেশব্যাপী মশা নিধন জরুরি: আইইডিসিআর

পরবর্তী
মশা নিধনের জন্য সচেতনতা কার্যক্রমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু ও জিকা ভাইরাস নিয়ন্ত্রণে দেশব্যাপী মশা নিধন জরুরি: আইইডিসিআর

পুলিশের হাতে গ্রেপ্তার তিন ছিনতাইকারী ও উদ্ধারকৃত অস্ত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ দেখে সিএনজি থেকে যাত্রীর চিৎকার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT