চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুধু শিল্পী নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। বরেণ্যে এই তারকার মৃত্যুতে শোকের ছাঁয়া নেমেছে এসেছে শোবিজ অঙ্গনে। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শোক প্রকাশ করে লিখেন, “তাঁর প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।”

দেশ সেরা এই নায়ক প্রত্যাশা জানিয়ে লিখেন,“জাভেদ ভাই আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাঁকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তাঁর সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”

Banglabid

চিত্রনায়ক ইলিয়াস জাভেদের প্রথম নামাজে জানাজা হয়েছে উত্তরা ১২ সেক্টর কবরস্থান মসজিদে। বাদ আসর এফডিসিতে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় উত্তরার ১২ নাম্বার সেক্টর কবরস্থান মসজিদে দাফন করা হবে সত্তর আশির দশকের জনপ্রিয় এই চিত্রানায়ককে।

বুধবার সকাল ১১.১৫ মিনিটে উত্তরায় নিজ বাসায় মৃত্যু বরণ করেন চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বলেন, জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুদিন পর পর তাকে হাসপাতালে চিকিৎসা নিতে যেতে হতো। বার্ধক্যজনিত রোগে বুধবার সকাল ১১.১৫ মিনিটে তিনি রাজধানীর উত্তরায় নিজ বাসায় ।

Reneta

১৯৬৪ সালে উর্দু চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ইলিয়াস জাভেদ। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার পর দর্শকমহলে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। ওই ছবিতে তার নায়িকা ছিলেন শাবানা।

অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন গুণী নৃত্যপরিচালক। তার প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করলেও পরবর্তীতে নায়ক হিসেবে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রটি বিশেষভাবে স্মরণীয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাচিত্রনায়কজাভেদনায়কশাকিব খানশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাঁহাতি মানুষরা কেনো ডানহাতিদের চেয়ে আলাদা?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: এনডিটিভি।

ডমিনোস পিৎজায় খাদ্যে ভেজাল: লাইসেন্স স্থগিত

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘ক্ষমতার মেয়াদ’ পর্যন্ত যুদ্ধ চালানোর হুঁশিয়ারি ইরানের

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জয়-পরাজয় মুখ্য নয়, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন হতে দেব না’

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT