চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে দুই গানের ভিউ বিশ্বের বাঙালি জনসংখ্যার চেয়ে বেশি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৫
বিনোদন
A A
তিনজন মানুষ নাচের দৃশ্য, সঙ্গীত পরিবেশে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পরিসংখ্যান বুর‍্যো এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি (এআই)-এর সর্বশেষ তথ্য বলছে, পৃথিবীতে ৩০০ মিলিয়ন (৩০ কোটি) বাঙালী বা বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করেন।

এরমধ্যে বাংলাদেশে সাড়ে ১৭ কোটি, ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ১২ কোটি এবং বিশ্বের অন্যান্য দেশ অর্থাৎ প্রবাসে আছে ২-৩ কোটি। সবমিলিয়ে প্রায় ৩০ কোটি বাংলা ভাষাভাষী রয়েছে। এই সংখ্যার চেয়েও বেশি পরিমাণে ভিউ হয়েছে ২০২৪ সালের ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমার দুটি হিট গান!

গান দুটি হচ্ছে ‘দুষ্টু কোটি’ (৩৪৮ মিলিয়ন), এবং ‘লাগে উরাধুরা’ (৩০০ মিলিয়ন)। চরকির ইউটিউব চ্যানেলে এই ভিউ সংখ্যা দেখা গেছে। আলোচিত এই গান দুটি এসভিএফ ইউটিউব চ্যানেলেও রয়েছে, যেখানে দুষ্টু কোকিলের ভিউ (১৫০ মিলিয়ন), লাগে উরাধুরার ভিউ (৯৭ মিলিয়ন)। ভিউয়ের এই অনন্য মাইলস্টোন শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের কোনো বাংলা সিনেমার গানে এমনটা দেখা যায়নি!

রায়হান রাফী পরিচালিত আলফা আই এসভিএফ প্রযোজিত রেকর্ড গড়া দুটি গানের প্রাণ পুরুষ শাকিব খান! ‘দুষ্টু কোকিল’ গানটিতে শাকিবের সঙ্গে পারফর্ম করেছেন মিমি চক্রবর্তী। গানে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন ও কনা, গানের কথা ও সুর সংগীত করেছেন আকাশ সেন।

‘লাগে উড়াধুরা’ গানেও শাকিবের সঙ্গে ছিলেন মিমি। গানের কথা লেখেন রাসেল মাহমুদ ও শরিফউদ্দিন, কণ্ঠ দিয়েন প্রীতম হাসান ও অন্তরা এবং সুর সংগীত করেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান।

এদিকে, বাংলা সিনেমার গানের ভিউয়ে সর্বোচ্চ ১০০ মিলিয়নের বেশি ভিউ পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে খাইরুন লো (২২৮ মিলিয়ন),  বধূবেশে কন্যা যখন এলো রে (২১৩ মিলিয়ন), ও প্রিয়তমা (২০১ মিলিয়ন), দিল দিল (১৩৪ মিলিয়ন), ও হে শ্যাম ১৩৪ (মিলিয়ন),  আমার মত এতো সুখী (১২৭ মিলিয়ন), ডানা কাটা পরী (১২০ মিলিয়ন), দেখনা ও রশিয়া (১১৭ মিলিয়ন), তুই কি আমার হবি রে  (১২২ মিলিয়ন), প্রেমের সমাধি (১২৯ মিলিয়ন)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুফানদুষ্টু কোকিলবাংলা গানের ভিউমিমিলাগে উরাধুরালিড বিনোদনশাকিবশাকিব খানের গানের ভিউসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT