চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভকে নিয়ে গর্বিত শাকিব, নেটিজেনরা বলছেন ‘সিনেমার সৌন্দর্য’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
শাকিব খান ও শুভ একসঙ্গে ছবি তুলেছেন, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দরদ’র শুটিংয়ে মুম্বাই গেছেন সুপারস্টার শাকিব খান। অন্যদিকে, ‘মুজিব- একটি জাতির রূপকার’ ছবি ভারতে মুক্তি উপলক্ষে সেখানে যাচ্ছিলেন আরিফিন শুভ। ফ্লাইটের আগে মঙ্গলবার সকালে এই দুই নায়কের হঠাৎ দেখা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিমানে চড়ার আগে লাউঞ্জে বসে গল্পে মাতেন শাকিব-শুভ। তখনকার কয়েকটি হাস্যোজ্জ্বল ছবি পরস্পরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলে ভাইরাল হয়ে যায়, নেটিজনরাও মুগ্ধ হয়। অনুসারীরা বলছেন, নিজেদের মধ্যে এমন ভ্রাতৃত্ব বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে।

শাকিবের সঙ্গে সেলফি তুলে আরিফিন শুভ প্রথমে তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেছেন, ‘রাজা বাদশাদের ব্যাপার স্যাপার’। একই ছবি শাকিব তার ইনস্টাগ্রাম ও ফেসবুক দুই মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন, ”দরদ’ ছবির শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা বিমানবন্দরে হঠাৎ আরিফিন শুভর সঙ্গে দেখা। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকার সিনেমার সেখানে মুক্তি। লাউঞ্জে গল্পে উঠে এলো সিনেমাটি নিয়ে তার সংগ্রাম, ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভ কামনা।”

Banglabid

শুভকে নিয়ে শাকিবের পোস্টটি তার পেইজ থেকে দুই ঘণ্টায় লক্ষাধিক লাইক পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়ে ৮ হাজার মন্তব্য চোখে পড়ে।

সেখানে শত শত অনুসারী, অনুজ আরিফিন শুভ এবং তার ভালো কাজে উৎসাহিত করার জন্য শাকিব খানকে গ্রেট সুপারস্টার বলে মন্তব্য করছেন। আবার কেউ কেউ মন্তব্যে লিখছেন, দুজনকে একসঙ্গে একই সিনেমায় দেখতে চান। সবমিলিয়ে দুজনকে একফ্রেমে দেখে লুফে নিয়েছে অনুসারীরা।

অনুজ শুভকে নিয়ে শাকিবের এমন ফেসবুক পোস্ট ভীষণ ইতিবাচকভাবেই দেখছেন ভক্তরা। তবে এবারই প্রথম নয়, গেল সপ্তাহেও শাকিব খান তার ফ্যান পেজে আরিফিন শুভ অভিনীত ‘মুজিব’ ছবির পোস্টার শেয়ার দিয়ে লিখেছিন, “বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলছে আপনার কাছের সিনেমাহলে। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাই।”

Reneta

গেল ঈদে ‘প্রিয়তমা’র অভাবনীয় সাফল্যের পর ‘দরদ’ ছবি করতে যাচ্ছেন শাকিব খান। তার বিপরীতে থাকছেন বলিউডের সোনাল চৌহান। আগামী ২৭ অক্টোবর ভারতের বারানসি শহরে শুরু হবে শুটিং। পরিচালনা করছেন অনন্য মামুন। বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায় আগামী ফ্রেব্রুয়ারিতে একযোগে ৩২টি দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে।

আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক। শ্যাম বেনেগালের পরিচালনায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তার সহশিল্পীরা হলেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, প্রার্থনা দীঘি, সাবিলা নূর, তৌকীর আহমেদ, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভতৌকীর আহমেদদরদনুসরাত ইমরোজ তিশানুসরাত ফারিয়াপ্রার্থনা দীঘিমুজিব: একটি জাতির রূপকাররাইসুল ইসলামলিড বিনোদনশাকিব খানসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT