চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে ২০২৪ হোক শান্তির বছর: শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতসহ নানাবিদ অশান্তি বিরাজমান পৃথিবীজুড়ে। নতুন বছর এসবের অবসান চাইলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

নতুন বছরে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়ে দেশের সিনেমার সবচেয়ে আলোচিত এ তারকা তার ফেসবুক ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন।

নতুন বছরের প্রথমদিন বিকেলে সাদা কালো শীত পোশাকের একটি ছবি দিয়ে শাকিব খান লিখেছেন, বিশ্বজুড়ে ২০২৪ হোক শান্তির বছর। আপনাদের সকলের জন্য ভালোবাসা ও শুভকামনা থাকলো। হ্যাপি নিউ ইয়ার ২০২৪।

শাকিবের দেওয়া এই পোস্টে তার দেশ বিদেশের অনুসারীরা তাকেও কমেন্ট বক্সে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হাজার হাজার মন্তব্য পাঠিয়েছেন।

গেল বছরের শেষ সপ্তাহে ভারতের আসামে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাকিব। তাকে এক নজর দেখতে হাজারও মানুষ টিকেট কেটে উপস্থিত হয়।  অনুষ্ঠানে শাকিব ‘ও প্রিয়তমা’ গানটি গেয়ে দর্শকদের মাত করেন। নিজ কণ্ঠে গান গাওয়ার পাশাপাশি শাকিব তার সিনেমার একাধিক জনপ্রিয় গানে পারফর্ম করেন।

শাকিবের নতুন বছরে তিনটি ছবি আসার কথা আছে। বর্তমানে তিনি ‘রাজকুমার’র শুটিং করছেন। আগামী রোযার ঈদে ছবিটি মুক্তির কথা আছে।

Reneta

এই চিত্রতারকা অভিনীত সর্বভারতীয় ছবি ‘দরদ’ মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে। এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক ছবি ‘তুফান’ শুরু হবে ফেব্রুয়ারি থেকে। যেটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে।

২০২৩ সালে ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবি দিয়ে প্রশংসা কুড়ান শাকিব খান। পরে ‘প্রিয়তমা’ ছবি দিয়ে বাণিজ্যিকভাবে বিশ্বব্যাপী সাফল্য পান। শুধু তাই নয়, এ ছবিতে গান ও অভিনয় দিয়ে শাকিব খান সর্বমহলের দর্শকদের কাছে নতুন করে জনপ্রিয়তা অর্জন করেন।

 

View this post on Instagram

 

A post shared by Shakib Khan (@theshakibkhan)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউ ইয়ারপ্রিয়তমালিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোট ৩ মাস বা ৩০ বছর পিছিয়ে দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই: সিইসি

পরবর্তী

বছরজুড়ে আলোচনায় থাকা ৫ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

পরবর্তী

বছরজুড়ে আলোচনায় থাকা ৫ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

নতুন বইয়ের গন্ধ নিয়ে নতুন বছর শুরু করেছে শিক্ষার্থীরা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT