চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেলে শাকিব, সন্ধ্যায় জয়া!

‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের তৃতীয় দিন বিকেলে শাকিব খানের তুফান, সন্ধ্যা জয়া আহসান অভিনীত ‘নকশি কাঁথার জমিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
শাকিব খান ও জয়া আহসান একসঙ্গে ছবি, বাংলা সিনেমার জনপ্রিয় তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ৫ দিনব্যাপী এই উৎসব বেশ জমে উঠেছে! যা চলবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত।

উৎসবের প্রথম ও দ্বিতীয় দিনে দর্শক সমাগম ছিলো চোখে পড়ার মত। বিশেষ করে উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ দেখতে টিএসসি মিলনায়তন ছিলো দর্শকের উপচেপড়া ভিড়! দর্শকের সাথে বসে এদিন ‘কাজলরেখা’ দেখেন নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

জনপ্রিয় সংবাদ সংগ্রহকারীরা একটি জনসমাগমে সংবাদ সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ আয়োজকদের প্রত্যাশা, উৎসবের তৃতীয় দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ও সন্ধ্যার শোতেও দর্শক সমাগম বাড়বে। কেননা এদিন বিকেল সাড়ে ৩টায় রয়েছে শাকিব খান অভিনীত রায়হান রাফীর আলোচিত ও সুপারহিট ছবি ‘তুফান’।

আর সন্ধ্যা সাড়ে ৬টায় রয়েছে আকরাম খান পরিচালিত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন ছবি ‘নকশি কাঁথার জমিন’।

একজন মহিলা গ্রাহক ব্যাংকিং পরিষেবা গ্রহণ করছেন, অন্যরা অপেক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ উৎসবে নির্বাচিত ছবিগুলো নির্ধারিত মূল্যে টিকিট কেটে দেখা যাবে। আয়োজকরা জানান, এবার টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২২টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমার ভাষার চলচ্চিত্রজয়াজয়া আহসানতুফাননকশি কাঁথার জমিনরাফীলিড বিনোদনশাকিবশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা

আগস্ট ২, ২০২৬

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

আগস্ট ২, ২০২৬

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT