সাকিব আল হাসান ঈদের ছুটিতে কোথায় থাকবেন এটি নিয়ে বেশ জল্পনা-কল্পনা ছিল এবার। গুঞ্জন ছিল স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঈদ করতে আমেরিকায় পাড়ি জমাবেন। ওমরাহ করতে যাওয়ার কথাও শোনা যাচ্ছিল। তবে জন্মস্থান মাগুরাতে ঈদ পালন করতে গেছেন সাকিব।
গ্রামে পৌঁছেই ছোটবেলার বন্ধুদের নিয়ে ঘুরেছেন পুরো এলাকা। আম বাগানে আড্ডারত একটি ছবি পোস্ট করেছেন সাকিবের বন্ধু নয়ন।
আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেও সাকিবের ব্যস্ততা মোটেও কমেনি। কয়েকদিন আগেই বিজ্ঞাপনের শুটিং করতে ভারতে গিয়েছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।
তার আগে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিয়েছেন। ঈদের ছুটির পর শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। শুরু হবে আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি। তার আগে খেলতে পারেন সুপার লিগের কয়েকটি ম্যাচও।







