চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সাকিব, যা বলছেন গাজী আশরাফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান দলের বাইরে, গাজী আশরাফের মন্তব্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে টেস্ট খেলার পর আর দলে জায়গা হয়নি কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানের। দলে নিয়মিত থাকা অবস্থায় জানিয়েছিলেন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে ওয়ানডেতে অবসরে যাবেন। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি ৩৭ বর্ষী মহাতারকার। ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

গত সেপ্টেম্বরে সারে কাউন্টি ক্রিকেট ক্লাবে খেলার পর প্রশ্নবিদ্ধ হয় সাকিবের বোলিং অ্যাকশন। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সবধরনের টুর্নামেন্টে বোলিং থেকে নিষেধাজ্ঞা দেয়া হয় তাকে। যা আন্তর্জাতিক অঙ্গনেও কার্যকর হয়। পরে দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে সাকিব পাননি ইতিবাচক ফল।

সাকিবকে নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ বললেন, ‘সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যায় আছে, সেটা থেকে উত্তরণের জন্য পরীক্ষা দিয়েছিল। ফলাফল নেগেটিভ হওয়ায় এখন শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবে। সিলেকশন প্রসেসে ওর অবস্থান ছিল ব্যাটার হিসেবে। এই দলে টিম কম্বিনেশন সাজাতে গিয়ে শুধু ব্যাটার হিসেবে ১৫ জনের দলে জায়গা দিতে পারিনি।’

Banglabid

‘বোর্ড সভাপতি বলেছেন কেউ রিটায়ার না করলে বিবেচনায় থাকবে। বোলিং অ্যাকশনের পর আমরা আর দ্বিতীয়বার ভাবিনি। আমাদের প্ল্যানিংয়ে সাকিব না থাকার কারণেই সেই ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের দলে থাকলে হয়তো বোর্ড থেকে আরও স্পষ্ট অবস্থান জানতে পারতাম।’

প্রধান নির্বাচক আরও বলেন, ‘পাবলিকলি, এত ওপেনলি একজন লিজেন্ডারি ক্রিকেটারকে কেন দলে রাখা গেল না এটা আলোচনা করা ভালো কথা না। এ মুহূর্তে দলে যারা আছেন তারা এগিয়ে আছেন, ঘরোয়া ক্রিকেটে খেলছেন, আস্থা সে কারণেই।’

সাকিবের ফিটনেস নিয়েও কথা বলেছেন লিপু। তার মতে, ‘একজন ২৫ বছরের তরুণ যতটা সতেজ থাকে, ৩৫ বা ৩৭ বছরের খেলোয়াড় ফিটনেসের জায়গায়, সবাই বলব না তবে অনেকের জন্য ধরে রাখা কঠিন হয়। বয়সের সাথে সাথে রিফ্লেক্স কমে, মুভমেন্ট স্লো হয়। কেউ ব্যাটিংয়ে কভার করে দেয়। যে দুটো নাম বললেন সেটাই না, বিভিন্ন নামের ক্ষেত্রেই বিবেচনায় আনতে হয়। শুধু ব্যাটার না, বোলারদের ক্ষেত্রেও।’

Reneta

৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে সাকিবের ভাগ্যেরও পরিবর্তন হয়েছে। দেশের বাইরে থেকে তিনি ভারতে এসে টেস্ট সিরিজ খেলে গেছেন। সেখানে ঘোষণা দেন অবসরের। জানান দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলে আনুষ্ঠানিক বিদায়ের ইচ্ছার কথা। নিরাপত্তা ঝুঁকির কারণে অবশ্য শেষঅবধি দেশেই আসতে পারেননি টাইগার অলরাউন্ডার। তার টেস্ট ক্যারিয়ারও আটকে আছে সেখানেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী আশরাফচ্যাম্পিয়ন্স ট্রফিবিসিবিমিরপুরলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজমীর শরীফে নামাজ পড়তে গিয়ে যে অভিজ্ঞতার মুখে শাহরুখ খান

পরবর্তী

দাবানলের শহর লস অ্যাঞ্জেলস থেকে বেঁচে যা বললেন প্রীতি জিনতা

পরবর্তী
অগ্নিকাণ্ডের সময় একজন নারী দেখছেন, পেছনে আগুনের ধোঁয়া ও flames।. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবানলের শহর লস অ্যাঞ্জেলস থেকে বেঁচে যা বললেন প্রীতি জিনতা

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা প্রস্তুতিপর্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনাকে হারিয়ে সিলেটের দ্বিতীয় জয়

সর্বশেষ

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্ত্রী ন্যান্সি কিসিঞ্জার আর নেই

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আমরা ধারে কাছেও ছিলাম না’

আগস্ট ২১, ২০২৬

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT