ক্রিকেট

দ্বিতীয় পরীক্ষাতেও ব্যর্থ, বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল সাকিবের

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে প্রস্তুত, ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চেন্নাইতে নিজের দ্বিতীয় বোলিং অ্যাকশন পরীক্ষাতেও পাস করা হলো না সাকিব আল হাসানের। বার্মিংহামের পর চেন্নাইতেও নিজের বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ থাকেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। বলেছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফলে, আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞাও বহাল থাকছে সাকিবের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে উঠে যাবে নিষেধাজ্ঞা। এর আগে পর্যন্ত সাকিব আল হাসান খেলতে পারবেন কেবল ব্যাটার হিসেবে।

সাকিবের এমন নিষেধাজ্ঞার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশ নেয়ার বিষয়টিও অনিশ্চিত থেকে যাচ্ছে।

বিষয়:নিষিদ্ধ বিসিবি বোলিং অ্যাকশন সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…