চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে সাকিব জানলেন, সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের একজন ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

চেক প্রতারণার মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

আইএফআইসি ব্যাংকের ৪ কোটি ১৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ব্যাংকটির পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

সেসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের হাজির হতে সমন জারি করেন। আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি আদেশ জারি করেন আদালত। মামলায় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

সাকিব আল হাসানের সঙ্গে মামলার অন্য আসামিরা হলেন- সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

মামলা সূত্রে জানা যায়, আসামি সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করেছিল। এর বিপরীতে দুটি চেক ইস্যু করে প্রতিষ্ঠানটি। চেকের টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা ডিজঅনার হয়।

পরে টাকা পরিশোধ করার জন্য সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডকে আইনি নোটিশ পাঠায় আইএফআইসি ব্যাংক। এরপরও টাকা পরিশোধ না করায় ১৫ ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের মালিক সাকিবসহ চারজনের বিরুদ্ধে মামলা করে। এ মামলায় এবার সম্পতি ক্রোকের আদেশ দিল আদালত।

Reneta

আজ ২৪ মার্চ ২০২৫, টাইগারদের ক্রিকেট কিংবদন্তি সাকিব আল হাসানের ৩৮তম জন্মদিন। শুভ জন্মদিন সাকিব!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএফআইসিইমদাদুলবাংলাদেশমালাইকাশাহাগীরসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’!

জুলাই ২৮, ২০২৬

মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হবেন পঙ্কজ ত্রিপাঠী

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারকে বন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন আইআরসির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান

মন্ত্রী-আইআরসি বৈঠকে নারী-শিশু সুরক্ষায় গুরুত্ব

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মণি সিংহের আদর্শে মানবমুক্তির আন্দোলন জোরদারের আহ্বান রুহিন হোসেন প্রিন্সের

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT