চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের যাত্রাপথ এখন যেদিকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে দুবাই-দোহা হয়ে ভিন্ন ফ্লাইটে বুধবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফেরেননি অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের একাংশের সাথে দুবাই পর্যন্ত এসে ভিন্ন ফ্লাইটে যুক্তরাজ্যে পাড়ি দিয়েছেন তিনি। কাউন্টিতে খেলতে ইংল্যান্ড গেছেন সাকিব।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি হত্যা মামলায় এজহারনামীয় আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও জাতীয় দল তারকা সাকিবকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন মামলায় নাম দেয়া হয় টাইগার অলরাউন্ডারের। এরপর থেকে আলোচনা চলছিল দ্বিতীয় টেস্টে তিনি থাকবেন কিনা এবং ভারত সিরিজে খেলবেন কিনা। আলোচনা উড়িয়ে পাকিস্তানে দ্বিতীয় টেস্টও খেলেছেন। অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত সাকিব জাতীয় দলের সাথেই থাকবেন, জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

পাকিস্তান সিরিজ শেষে সাকিব দেশে ফিরবেন না, সেই তথ্যও মিলেছে দ্বিতীয় টেস্ট চলাকালীন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন ওয়ানের সারে ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন, তাই দেশে ফিরবেন না সাকিব। কাউন্টিতে অংশ নিতে তাকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি।

গত ১৩ আগস্ট এনওসির আবেদন করেছিলেন সাকিব। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তাকে এনওসি দিয়েছে বিসিবি। ৯ সেপ্টেম্বর থেকে টনটনে সমারসেটের বিপক্ষে চারদিনের ম্যাচটি খেলবে সারে। ম্যাচে থাকবেন টাইগার অলরাউন্ডার।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ। ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। সফরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হবে। কানপুরে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৭ সেপ্টেম্বর থেকে। ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। ৯ ও ১২ অক্টোবর পরের দুটি ম্যাচ দিল্লি ও হায়দরাবাদে।

ট্যাগ: ইংল্যান্ডকাউন্টিবাংলাদেশ-পাকিস্তান টেস্টবিসিবিলিড স্পোর্টসসাকিবসারে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্থিরতা কাটিয়ে খুলেছে সব তৈরি পোশাক কারখানা

পরবর্তী

৯৬ মামলায় জামিনে মুক্তি পেলেন সাহেদ

পরবর্তী
সাহেদ জামিনে মুক্তি পেয়ে ছবি তোলার সময় হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৬ মামলায় জামিনে মুক্তি পেলেন সাহেদ

অফিসে কর্মরত ব্যক্তিরা কম্পিউটার ও ডকুমেন্টের সাথে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বর মাসে মিলতে পারে টানা ৪ দিন ছুটি!

সর্বশেষ

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT