চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ পর্যন্ত টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি বছরের অনুষ্ঠিতব্য এশিয়া কাপ, নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টুয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান।

শনিবার গুলশানে নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। একই দিনে আকাঙ্ক্ষিত এশিয়া কাপের দলও দিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড।

খেলোয়াড়দের বাজে ফর্ম, ইনজুরি সমস্যা ও অন্যান্য জটিলতায় এশিয়া কাপের দল দিতে দেরি হয় বিসিবির। ১১ আগস্ট দল ঘোষণা শেষ তারিখ থাকলেও দুইদিন পর আজ দল দিয়েছে বোর্ড। ১৭ সদস্যের দলে বিশ্রাম শেষে ফিরেছেন মুশফিকুর রহিম। দলে আছেন খেলা না খেলার বিতর্কে থাকা মাহমুদউল্লাহ রিয়াদও।

গত কয়েকদিন ধরে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনায় থাকা সাকিব আবারও ফিরেছেন টি-টুয়েন্টি দলের নেতৃত্বে। দীর্ঘ ৩ বছর পর দলে ঢুকেছেন হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান। দলে জায়গা হয়নি ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারের। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম ও ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে বাজে পারফর্ম করা মুনিম শাহরিয়ার।

উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস চোটে থাকার কারণে ছিটকে যাওয়ায় ওপেনার হিসেবে রাখা হয়েছে পারভেজ ইমনকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকে দারুণ বোলিং করা এবাদত হোসেনও জায়গা পেয়েছেন দলে। দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও।

সবশেষ জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি সিরিজে আঙুলের চোটে পড়া নুরুল হাসান সোহানকেও রাখা হয়েছে স্কোয়াডে। উইকেটরক্ষক এই ব্যাটারের খেলা না খেলার বিষয়টি নির্ভর করছে তার ফিটনেসের ওপর।

Reneta

এশিয়া কাপের জন্য ১৭ জনের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপএশিয়া কাপ ২০২২বাংলাদেশবাংলাদেশ দলবিসিবিসাকিব আল হাসানসাব্বির
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT