চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসাধারণ ডাবল সাকিবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাট কিংবা বল, দুটোতেই অনন্য সাকিব আল হাসান। ইংল্যান্ড সিরিজে স্পর্শ করেছিলেন ৩০০ উইকেটের মাইলফলক। আয়ারল্যান্ড সিরিজে ক্যারিয়ারের ২২৮তম ম্যাচে পৌঁছালেন সাত হাজারি ক্লাবে। সনাথ জয়সুরিয়া ও শহিদ আফ্রিদির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই অর্জন বিশ্বসেরা অলরাউন্ডারের। 

আয়ারল্যান্ডের সিরিজের পূর্বে সাত হাজারি ক্লাব থেকে ২৪ রান দূরে ছিলেন সাকিব। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে নেমে ১৯.৫ ওভারে মাইলফলক স্পর্শ করেন দেশ সেরা তারকা। সাকিবের আগে ৩০০ উইকেট ও সাত হাজার রানে মাইলফলক স্পর্শ করেছিলেন লঙ্কান কিংবদন্তি সানাৎ জয়সুরিয়া ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

ক্যারিয়ারে ৪৪৫ ম্যাচ খেলেছিলেন জয়সুরিয়া। ব্যাট হাতে করেছেন ১৩ হাজার ৪৩০ রান। বল হাতে নিয়েছেন ৩২৩টি উইকেট। আফ্রিদি ৩৯৮ ম্যাচে করেছেন ৮ হাজার ৬৪ রান। উইকেট নিয়েছেন ৩৯৫টি।

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটে নেমে ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। ডানহাতি পেসার মার্ক অ্যাডায়ারের আউটসুইংয়ের মুখে আলতো করে ব্যাট ছোঁয়ান বাংলাদেশ অধিনায়ক। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা পল স্ট্রিলিং তা লুফে নেন।

দশম ওভারে সাজঘরে ফেরেন লিটন দাসও। ৩১ বলে ২৬ রান করেন তিনি। কার্টিস ক্যামফারের বলে স্ট্রিলিংয়ের হাতেই ক্যাচ দেন এ ওপেনার। ১৭তম ওভারের তৃতীয় বলে ৮১ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ৩৪ বলে ২৫ রান করেন এই ব্যাটার।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩০.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান। ফিফটি পেরিয়েছেন সাকিব। পঞ্চাশ পূরণের অপেক্ষায় রয়েছেন অভিষিক্ত তৌহিদ হৃদয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফ্রিদিজয়সুরিয়ালিড স্পোর্টসশান্তসাকিবসিলেটহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT