বিনোদন

মাধবনে ভীত অজয়, প্রকাশ্যে ‘শয়তান’র হাড় হিম করা টিজার!

অজয় ভীত, শয়তানের হাড়ের টিজার, মাধবনে ভয়ঙ্কর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাধবনে ভীত অজয়, প্রকাশ্যে ‘শয়তান’র হাড় হিম করা টিজার! ছবিতে অজয়, তার মুখের ভীতি ও অন্য একজন নারীর চেহারা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার ‘শয়তান’ সিনেমার দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করা হয়েছে। হাড় হিম করা টিজারটি শুরু হয় আর মাধবনের কণ্ঠ দিয়ে। ট্রেলারে দেখা গেছে ভয়ার্ত চেহারার অজয়কে। একদম শেষে দেখা গেছে মাধবনের শীতল হাসি। দেখা গেছে জ্যোতিকাকেও।

টিজার শুরু হয় মাধবনের ভয়েসওভার দিয়ে। তাকে বলতে শোনা যায় কীভাবে মানুষকে প্রলুব্ধ করেন তিনি। তিনি বলেন, ‘তারা বলে পৃথিবী বধির, তবুও তারা আমার প্রতিটি শব্দ অনুসরণ করে। আমি অন্ধকার, আমি প্রলোভন, অশুভ প্রার্থনা থেকে নিষিদ্ধ মন্ত্র পর্যন্ত, আমি নরকের নয়টি বৃত্তকে শাসন করি।’

আরও বলতে শোনা যা। ‘আমি বিষ, আমিই নিরাময়। সব সহ্যের নীরব সাক্ষী আমি। আমি রাত, গোধূলি, আমিই মহাবিশ্ব। আমি সৃষ্টি করি, টিকিয়ে রাখি, ধ্বংস করি, তাই সাবধান। তারা বলে আমি কাউকে রেহাই দিই না। একটা খেলা আছে…আপনি কি খেলতে চান? এটার একটাই নিয়ম আছে, আমি যাই বলি না কেন, প্রলুব্ধ হওয়া যাবে না।’

টিজারটিতে ভুডু পুতুল এবং আরও কিছু বস্তু দেখানো হয়েছে যা দেখে মনে করা হচ্ছে ভারতের ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু-কে কেন্দ্র করে সিনেমার কাহিনী।

এই ছবির হাত ধরে প্রায় ২৭ বছর পর বলিউডে ফিরছেন অভিনেত্রী জ্যোতিকা। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডোলি সাজা কে রাখনা’ ছবিতে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…