চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরাস্তিতে ক্রিকেটারের খোঁজে ট্যালেন্ট হান্ট

আবু রায়হান ইফাত আবু রায়হান ইফাত
১১:১২ অপরাহ্ণ ১১, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
শাহরাস্তিতে ক্রিকেটার খোঁজে ট্যালেন্ট হান্টের অংশগ্রহণকারী তরুণরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের খোঁজে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় প্রথমবারের মত আয়োজিত হয়েছে ট্যালেন্ট হান্ট। শাহরাস্তি ক্রিকেট একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী কর্মসূচী শেষে প্রথম দফায় উত্তীর্ণ হয়েছেন ১০৯ জন তরুণ ক্রিকেটার।

স্থানীয় সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শুক্র ও শনিবার দুই দিনব্যাপী হান্টে চাঁদপুরের ৭টি উপজেলা থেকে মোট ৫৩০ জন তরুণ ক্রিকেটার অংশগ্রহন করেন। সেখান থেকে ১০৯ জনকে বাঁচাই করেন বিচারকরা। ট্যালেন্ট হান্টে বিচারকের দায়িত্ব পালন করেছেন চট্রগ্রাম বিভাগের বয়স ভিত্তিক দলের হেড কোচ মো. শামীম আখতার ফারুকী, বাংলাদেশ জাতীয় বধির ক্রিকেট দল ও ঢাকা মেরিনার্স ইয়াং ক্লাবের হেড কোচ আনিসুল ইসলাম ভূইয়া নিপু, শেখ কামাল স্পোর্টস একাডেমীর হেড কোচ মোশারফ বাবুসহ ক্লাব পর্যায়ের কোচরা।

উত্তীর্ণ ১০৯ জন ক্রিকেটারের মধ্যে ২০ জনের বেশি লেগ স্পিনার, ৫০-এর বেশি পেসার, ১৬ জন অফস্পিনার ও ৬ জন অর্থোডক্স বোলার স্থান পেয়েছেন। ১০ থেকে ২১ বর্ষী এসব ক্রিকেটারদের চূড়ান্ত পর্যায়ের বাছাই শেষে ৪০ জনকে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ক্লাবের বয়স ভিত্তিক দল এবং বিকেএসপিতে ভর্তির সুযোগ করে দিবে শাহরাস্তি ক্রিকেট একাডেমি। এছাড়া বাকীদের সবধরণের সুযোগ-সুবিধাসহ শাহরাস্তি ক্রিকেট একাডেমিতে অনুশীলন ও ম্যাচের সুযোগ দেয়া হবে।

Banglabid

শাহরাস্তি ক্রিকেট একাডেমির পরিচালক প্রথম বিভাগ ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু এই উদ্যোগ নিয়ে বলেছেন, ‘তৃণমুল পর্যায়ের ক্রিকেটে উন্নতির জন্য এই আয়োজন করা। আমি মনে করি, ট্যালেন্ট হান্টের মাধ্যমে জাতীয় পর্যায়ের কিছু ভালো মানের খেলোয়াড় বের করে আনতে পারবো। শাহরাস্তিতে থেকেও বিভাগীয় বা জেলা পর্যায়ে খেলোয়াড় তৈরি করতে পারব, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও খেলতে পারবে বলেও বিশ্বাস করি। তবে এই ধরণের কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে ভালো মানের পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়। পৃষ্ঠপোষকতা পেলে শাহরাস্তি ক্রিকেট একাডেমি আরও অগ্রসর হবে। এবং ক্রিকেটার তৈরিতে বড় ভূমিকা রাখতে পারবে।’

দুই দিনব্যাপী ট্যালেন্ট হান্ট কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন। এছাড়া সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্যাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ট্যালেন্ট হান্ট কর্মসূচীতে ক্রিকেটারদের জার্সির পৃষ্ঠপোষকতা করেছে নিখুঁত ফ্যাশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুরট্যালেন্ট হান্টশাহরাস্তিশাহরাস্তি ক্রিকেট একাডেমি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সম্পর্ক জোরদারে আসছেন ডোনাল্ড লু: ওবায়দুল কাদের

পরবর্তী

মুইজ্জুর ‘ইন্ডিয়া আউট’ স্লোগানই শেষমেষ বিজয়ী?

পরবর্তী
ভারতবিরোধী স্লোগান নিয়ে মোদি-শাহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুইজ্জুর ‘ইন্ডিয়া আউট’ স্লোগানই শেষমেষ বিজয়ী?

বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের মাছ, ফল ও মসলা বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগুন ১২০, সোনালি মুরগি ৪৫০ টাকা

সর্বশেষ

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে মন্তব্য

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT