জনপদ

হরতালে যানবাহন না চললে অনলাইনে ক্লাস নেবে শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বার, বড় বড় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বার, বড় বড় লেখা ও সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের চলমান পরিস্থিতিতে হরতাল বা এমন অবস্থায় জানমাল নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ে পরিবহন দপ্তরের বাস চলাচল সম্ভব না হলে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু পরিস্থিতি বিবেচনায় সশরীরে নেয়া হবে পরীক্ষাসমূহ।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, জরুরি একাডেমিক কাউন্সিল সভায় উপযুক্ত প্রস্তাবনার প্রেক্ষিতে সর্বসম্মতভাবে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:

১. নিয়ন্ত্রণবর্হিভূত কোন কারনে সরাসরি উপস্থিতিতে ক্লাস নেয়া সম্ভব না হলে অনলাইনে ক্লাস নেয়া হবে।
২. দাপ্তরিক কারণে কোন ক্লাস সরাসরি নেয়া সম্ভব না হলে, সেই ক্ষেত্রে অনলাইনে নেয়া যাবে।
৩. সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত বিভাগসমূহের ল্যাব ও ব্যবহারিক ক্লাসসমূহ বিভাগ কর্তৃক সময় পুনর্নির্ধারণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, হরতালে গাড়িতে উঠলে সবাই ভয়ে থাকে। ফলে ক্যাম্পাসে ক্লাস করতে যাওয়া আসায় বিড়ম্বনায় পড়তে হবে। এমতাবস্থায় এহেন পরিস্থিতিতে অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।

বিষয়:অনলাইনে ক্লাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…