শিক্ষা

আবাসিক হলে ধূমপান নিষিদ্ধ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ধূমপান নিষিদ্ধের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ধূমপান নিষিদ্ধের জন্য নির্দেশনা ও সতর্কতা বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ ঘোষণার পর এবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেও ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর আগে ২০১৮ সালে ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়, হলের অভ্যন্তরে ধুমপান সম্পূর্ণভাবে নিষেধ। এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করা হয়।

হলটির প্রাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, ক্যাম্পাসে ধুমপান নিষিদ্ধ। তারই প্রেক্ষিতে আমাদের হলের অভ্যন্তরীণ সব স্থানে ধুমপান নিষিদ্ধ করা হয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ। ইতিমধ্যে যেসব টং দোকানে তামাকজাত দ্রব্য বিক্রি হয়, সেসবে আমরা কয়েকবার অভিযান পরিচালনা করে তা বাজেয়াপ্ত করেছি। আবাসিক হল যেহেতু ক্যাম্পাসেরই অংশ তাই হল গুলোতেও ধূমপান নিষিদ্ধ ঘোষণা দেয়ার নির্দেশনা আছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…