শাহজালাল বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

শাহজালাল বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল এভিয়েশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের একসাথে বসে নেয়া পদক্ষেপ সম্পর্কে জানাতে বলেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আগামী ১৫ ফেব্রুয়ারীর মধ্যে এবিষয়ে নেয়া পদক্ষেপ সম্পর্কে হাইকোর্টে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রিমি নাহরীণ। সিভিল এভিয়েশনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুর রশিদ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






