বিনোদন

গাজী মাজহারুল আনোয়ারকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অফ অনার প্রদান

শহীদ মিনারে গাজী মাজহারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে গাজী মাজহারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন ও গার্ড অফ অনার প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। সেই সাথে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সকাল ১১টায় বিখ্যাত এই গীতিকার, চিত্রপরিচালক, প্রযোজকের মরদেহ আনা হয়। এখানে গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন শ্রেণি পেশা ও সংগঠন।

শুরুতে বাংলাদেশ সংগীত পরিষদ, বিটিভি, চলচ্চিত্র প্রদর্শক সমিতি, চলচ্চিত্র সাংস্কৃতিক লীগ, গীতিকবি সংঘ, বিএনপি, জাতীয়তাবাদী সংস্কৃতি সংগঠনসহ বিভিন্ন সংগঠন থেকে গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধা জানায়।

শহীদ মিনার থেকে দুপুর সাড়ে ১২টায় বিএফডিসিতে নেওয়া হবে গাজী মাজহারুল আনোয়ারকে। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। চ্যানেল আই ভবনে দ্বিতীয় নামাজে জানাজা। এরপর গুলশানের আজাদ মসজিদে তৃতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

গাজী মাজহারুল আনোয়ার গত ৬০ বছরে ২০ হাজারের বেশি গান লিখেছিলেন। সংগীতে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে তিনি একুশে পদক লাভ করেন।

গাজী মাজহারুল আনোয়ার ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

বিষয়:গাজী মাজহারুল আনোয়ার গার্ড অফ অনার শহীদ মিনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…