ক্রিকেট

দ্রুততম ১০০ উইকেটে শাহিন আফ্রিদির রেকর্ড

পাকিস্তানের ক্রিকেটার উল্লাসে মেতে উঠেছেন, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ক্রিকেটার মাঠে খেলা চলাকালীন উল্লাসে মেতে উঠেছেন, দর্শকরা স্ট্যান্ডে বসে উপভোগ করছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে দারুণ এক রেকর্ড গড়েছেন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি। টাইগার ওপেনার তানজিদ তামিমকে ফিরিয়ে পেসারদের মধ্যে দ্রুততম ১০০ ওয়ানডে উইকেটের রেকর্ড গড়েছেন ২৩ বর্ষী বাঁহাতি। ৫১ ম্যাচ খেলে এ কীর্তি গড়লেন শাহিন।

পাকিস্তানের বোলারদের মধ্যেও দ্রুততম একশ উইকেটের রেকর্ড নিজের করে নিয়েছেন তারকা পেসার। পাকিস্তানের দ্রুততম একশ ওয়ানডে উইকেটের রেকর্ডটি এতদিন অফস্পিনার সাকলায়েন মুশতাকের দখল ছিল। ৪৬ বর্ষী মুশতাক ৫৩ ম্যাচে কীর্তিটি গড়েছিলেন।

আন্তর্জাতিক ওয়ানডেতে পেসারদের মধ্যে দ্রুততম একশ উইকেটের রেকর্ডটি এতদিন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের দখলে ছিল। স্টার্ক ৫২ ম্যাচ খেলে এই ক্লাবে ঢুকেছিলেন।

তবে ওয়ানডেতে সবমিলিয়ে দ্রুততম একশ উইকেটের রেকর্ড একজন স্পিনারের দখলে। ৪২ ম্যাচ খেলে সবার উপরে থেকে রেকর্ড ধরে রেখেছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে। দুইয়ে আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খান। তিনে এখন শাহিন আফ্রিদির নাম।

বিষয়:অস্ট্রেলিয়া আফগানিস্তান ইডেন ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কলকাতা তানজিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…