বিনোদন

হাত মেলাতে গিয়ে বিপাকে শাহরুখ, উদ্ধার করলেন নিরাপত্তারক্ষী

শাহরুখ খান হাত মেলানোর সময় নিরাপত্তারক্ষীর সাহায্য নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান হাত মেলাতে গিয়ে বিপাকে পড়েন, নিরাপত্তারক্ষী তাকে উদ্ধার করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ‘ডানকি’। মুক্তি উপলক্ষে রবিবার দুবাইতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাহরুখ খান। দুবাইয়ের বিখ্যাত গ্লোবাল ভিলেজে হাজার হাজার দর্শকের সামনে পারফর্ম করেছেন, নিজের ছবির বার্তা পৌঁছে দিয়েছেন। সেখানে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

স্টেজে দাঁড়িয়ে ঝুঁকে ভক্তদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন শাহরুখ। সেখানেই কয়েকজন ভক্ত শাহরুখকে ছোঁয়ার সুযোগ পেয়ে ছাড়তেই চাচ্ছিলেন না অভিনেতার হাত। সেই সময়ে অভিনেতার নিরাপত্তারক্ষীরা পাশেই ছিলেন। তাদেরই একজন অভিনেতাকে সাহায্য করেন হাত ছাড়িয়ে আনতে।

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তবে ভক্তদের এমন কাণ্ডেও হাসছিলেন শাহরুখ। এরপর তিনি হাত নাড়েন এবং চুমু ছুড়ে দেন ভক্তদের দিকে।

রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার, জ্যোতি সুভাস প্রমুখ। প্রচারণা ব্যয়সহ ছবিটির বাজেট ১২০ কোটি রুপি।

বিষয়:ডানকি দুবাই শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…